বিনোদন

ফুটবল তারকা হবেন জন অ্যাব্রাহাম

জন অ্যাব্রাহাম

জন অ্যাব্রাহাম

বলিউড তারকা জন অ্যাব্রাহাম এবার ফুটবল তারকা হতে যাচ্ছেন। তবে বাস্তবে নয়, ছবিতে। ফুটবল নিয়ে বানানো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটি তৈরি করা হবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে। ছবিটি নিয়ে জন বলেন, ‘ছবির স্ক্রিপ্ট হাতে পেয়েছি। আমার সকল মনোযোগ এখন ছবিটির দিকে। শিগগিরই কাজ শুরু করে দিব।’

ছবিতে জন শুধু অভিনয় করবেন তা-ই নয়, প্রযোজনাও করবেন। নিজের ব্যাপক ফুটবল প্রীতি নাকি তাকে এমন ছবিতে কাজের ব্যাপারে আগ্রহী করে তুলেছে। তেমনটি বললেন তিনি।

জন অ্যাব্রাহাম সম্প্রতি কাজ শেষ করেছেন ‘পরমাণু’ ছবিতে। ১৯৯৮সালে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় রাজস্থানের পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। ছবির কাহিনী সেই সময়ের ওপর ভিত্তি করে তৈরি করা।

এই ছবিতেও সহ-প্রযোজনায় আছেন জন অ্যাব্রাহাম। ছবিতে জনের সাথে অভিনয় করেছেন ডায়ানা পন্টি। ছবিটি মুক্তি পাবে এ বছরের ৮ ডিসেম্বর। ইন্ডিয়ান এক্সপ্রেস।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…