চতুর্থ বারের মতো রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার। সৈকতে দু’দিনের ফুটবল উৎসবে যোগ দিতে ৬ মাস্টার্স টিমের সাবেক ফুটবলারদের মিলন মেলা এখন কক্সবাজারে। পরিবার-স্বজন নিয়ে ফুটবলের সঙ্গে ভ্রমণও উপভোগ করছেন সাবেক জাতীয় ফুটবল তারকারা।
বালুকাবেলায় অনেকটা ‘পিকনিক-মুডে’ বুধবার রাতেই পরিবারসহ রাজধানী ছাড়েন সাবেক তারকা ফুটবলাররা। তারা বলেন, এটা আমাদের জন্য এক ধরণের গেট টুগেদার। সবার এক সঙ্গে হওয়ার সুযোগ করে দেয়। সিনিয়ন জুনিয়র সকলের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়। অনেকে আবার আসেছেন স্ত্রীর আবদার রাখতে।
বৃহস্পতিবার বিকেলে প্রি-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনের আগে কক্সবাজারে পৌঁছেছেন আয়োজকরাও। সমুদ্রতীরবর্তী হোটেল সি গালে আয়োজন করা হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রেস মিট। আয়োজকরা জানান, বাংলাদেশে বিচ ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর সঙ্গে বিশ্বের সেরা সৈকতকেও চেনানো। টানা চতুর্থবার এ আয়োজনে একসঙ্গে রানার এবং চ্যানেল আই।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, এখানে আমরা সমবেত হয় সেই সঙ্গে প্রতিটি প্রাক্তন ফুটবলারের পরিবারের সদস্যরাও সমেবেত হন। সেটি আমি বলবো এক ধরনের গেট টুগেদার। গত পরশু ঢাকাতে আমি যেটা বলেছিলাম, সকালে ফুটবলের পাশাপাশি এখান থেকে কক্সবাজারকেও তুলে ধরার সুযোগ রয়েছে।
রানার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ব্রি.জে, (অব:) শফিকুজ্জামান বলেন, চ্যানেল আই রানার গ্রুপকে সঙ্গে নিয়েছে এই বিচ ফুটবল প্রতিযোগিতায়। গত তিন-চার বছর এটা হচ্ছে আমরা সত্যিই আনন্দিত। আমি আপনাদের আস্বস্ত করছি আপনাদের সঙ্গে থাকবো। টুর্নামেন্ট এ লড়াই হবে মোহামেডান মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স, ব্রাদার্স ইউনিয়ন মাস্টার্স, চট্টগ্রাম ও কক্সবাজার মাস্টার্স এবং আয়োজক উই আর ফর ফুটবল- ওয়াফ মাস্টার্স এর দলের মধ্যে।
দু’দিনের উৎসবে ফাইনালসহ মোট ম্যাচ ১১টি। প্রতিটি ম্যাচের সময় ৩০ মিনিট। ওয়াফ সাধারণ সম্পাদক শফিকুল ইনলাম মানিক বলেন,অল্পসল্প ভুল-ভ্রান্তি হয়েছে।
আশা করিছি সামনে তা আর হবে না। শুক্রবার সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সাড়ে ১০টা থেকে চলবে রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট-এর লড়াই।






