চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলে কিক দিয়ে মাহির টুর্নামেন্ট উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ০৪, মার্চ ২০২০
বিনোদন
A A

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কথা মাথায় রেখে নিজ এলাকা রাজশাহীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বুধবার (৪ মার্চ) সকালে মাঠে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এবং ফুটবলে কিক দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।

১৬ দলের ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে মাহির নানার বাড়ি তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর সদরের ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ মাঠে।

রাজশাহী থেকে মাহি চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করি। উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছাড়াও বরেন্দ্র অঞ্চলের সাবেক কৃতিমান ফুটবলার ও প্রায় ৫০ জনের মতো মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে গ্যালারি জুড়ে প্রায় ২০ হাজার দর্শক ছিল। দুদিনেই ১৬ দলের সব ম্যাচ সম্পন্ন হবে।

বৃহস্পতিবার বিকেলে ফাইনাল ম্যাচে জয়ী দলকে পুরস্কার তুলে দেবেন বলে জানান মাহিয়া মাহি। তারপর ঢাকা ফিরবেন।

Reneta

একমাস আগে কৌতূহলের বসে শেখ মুজিব সম্পর্কে জানার জন্য আত্মজীবনী বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছেন মাহি। তারপরেই জনপ্রিয় এ নায়িকার বঙ্গবন্ধুর প্রতি ধারণা পাল্টে গেছে।

ঢাকাই ছবির এই ‘জুলিয়েট’ বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে বঙ্গবন্ধুর প্রতি অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হয়েছে। বইয়ে আছে উনি ভালো খেলতেন, খেলাধুলা খুব পছন্দ করতেন। তখন মাহির মনে হয়েছে, কালজয়ী এ মানুষটির জন্ম শতবার্ষিকী সেলিব্রেট করার জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই টুর্নামেন্টের আয়োজন।

এজন্য নাম দেয়া হয়েছে ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট কাপ-২০২০’। মাহির স্বেচ্ছাসেবক সংগঠন স্বপ্ন-এর সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্ট ফাইনালে জয়ী দল পাবে ১০০ সিসি হিরো ডিলাক্স মটর সাইকেল এবং পরাজিত দল পাবে একটি বড় ফ্রিজ। এই টুর্নামেন্টের আগেই প্রায় দুই সপ্তাহ ধরে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রচারণা চালানো হয়। লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়িকাফুটবলমাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT