চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে বিপিএল’

তামান্না তৃষা তামান্না তৃষা
৯:২৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল থেকে প্রতিশ্রুতিশীল নতুন ফুটবলার পেতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্থানীয় ফুটবলের প্রতি আবারও মানুষের আগ্রহ তৈরি করাও বিপিএল আয়োজক কমিটির আরেক লক্ষ্য।

পুননির্বাচিত হয়ে ফুটবলে উন্নতির মূল পদক্ষেপ হিসেবে ‘বিপিএল’কে বেছে নিয়েছে ফুটবল ফেডারেশনের কমিটি। ২৪ জুলাই শুরু হবে সপ্তম ‘বিপিএল’।

বিপিএল’র উদ্দেশ্য যেমন জাতীয় ফুটবলারের ঘাটতি মেটানো, তেমনি ফুটবলে পুরোনো আমেজ ফিরিয়ে আনা।

বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, আমাদের জাতীয় দলের যে সুপার স্টার খেলোয়াড়, এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা নতুন মুখ, নতুন সুপার স্টার দেখতে পাবো। আমরা একটা শক্তিশালী জাতীয় দল দেখতে চাই, যে জাতীয় দল ভালো ফলাফল করবে এবং আমাদের দক্ষিণ-পূর্ব অঞ্চলে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারব।

এক সময় ক্লাব ফুটবলই মুগ্ধ করেছে দর্শকদের। সেই ক্লাব ফুটবলকে সুসংগঠিত করতে বিপিএল’কে ভিত্তি মনে করছেন মোহামেডানের হয়ে রেকর্ড গড়া এই সাবেক স্ট্রাইকার।

সালাম মুর্শেদী বলেন, আমাদের হারানো ঐতিহ্য ও হারানো জিনিসগুলো ফিরে পাবো এবং আমাদের অভিভাবকরা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ফুটবলে আসতে। আর এই টুর্নামেন্টে যে সব জেলায় অনুষ্ঠিত হবে সেই জেলার তরুন ফুটবলাররাও উৎসাহিত হবে। তারাও নিজেদের জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারবে।

প্রত্যন্ত এলাকা পর্যন্ত ফুটবলার তৈরিতে ব্র্যান্ডিংকেও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি বলেন, আমরা ব্র্যান্ডিংয়ে খুব বেশি জোর দিয়েছি। ফলে যে সব জেলায় খেলা হবে পুরো জেলা জুড়ে ব্র্যান্ডিং, টিভি, রেডিওতে বিজ্ঞাপনসহ পুরো জেলাগুলোকে ফুটবলময় করে সাজানো হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১৩২টি ম্যাচ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সব খেলোয়াড়ের জন্যই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’

পরবর্তী

‘ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে বিপিএল’

পরবর্তী

তুরস্কের সেনা অভ্যুত্থান ‘নকল বিদ্রোহ’

তুরস্কের সেনা অভ্যুত্থান ‘নকল বিদ্রোহ’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT