চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের সেনা অভ্যুত্থান ‘নকল বিদ্রোহ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে গত শুক্রবারের ব্যর্থ সেনা অভ্যুত্থানে বরং ক্ষমতাসীন জামায়াত ঘরানার জাস্টিস পার্টি এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

অভ্যুত্থান চেষ্টার অজুহাতে এবার দেশটির সেনাবাহিনীর চিরাচরিত ধর্মনিরপেক্ষতা এবং বিচার বিভাগের কর্তৃত্ব হ্রাসের এক মহাসুযোগ পেয়েছেন এরদোগান। তাই শুক্রবার রাতের সেনা বিদ্রোহকে ‘নকল বিদ্রোহ’ বলছে ষড়যন্ত্র তাত্ত্বিকেরা।

আর এমন সন্দেহ গাঢ় হয়েছে যখন খোদ তুরস্কের প্রেসিডেন্ট তথাকথিত সেনা অভ্যুত্থানকে ‘আল্লাহর রহমত’ বলে অভিহিত করেন। সামাজিক মাধ্যমে রিসেপ তাইয়েপ এরদোগান এবং তুরস্কের এই ‘সেনা বিদ্রোহ’কে অনেকেই তুলনা করছেন ১৯৩৩ সালে হিটলারের একটি কূটকৌশলের সঙ্গে।

নিজের ক্ষমতার ভিত্তি মজবুত করতে জার্মানির সংসদভবনে আগুন লাগিয়ে দেন হিটলার। প্রচার চালানো হয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসে এই ঘটনাকে বলা হয় ‘রাইখসট্যাগ ফায়ার’। এই ঘটনাকে কম্যুনিস্ট চক্রান্ত আখ্যা দিয়ে জনস্বাধীনতা বাতিল করে গণগ্রেফতারের আদেশ দিয়েছিলেন হিটলার।

তুরস্কের সেনা বিদ্রোহকেও হিটলারে সেই কূটচালের পুনরাবৃত্তি হিসেবে দেখছে সামজিক মাধ্যম ব্যবহারকারীরা। কারণ তথাকথিত ওই বিদ্রোহের পর এরদোগান সমস্ত দোষ চাপান তার বিরোধী হিসেবে পরিচিত ফেতুল্লাহ গুলেনের ওপর এবং গুলেন সমর্থকদের ‘সশস্ত্র সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন তিনি। শুক্রবারের অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীর ভেতর গুলেন সমর্থকদের নিশ্চিহ্ন করার সুযোগ সৃষ্টি হওয়ায় বেশ খোলামেলাভাবেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এরদোগান।

আর এই মনোভাবই ভাবাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। ব্যর্থ সেনা বিদ্রোহের অজুহাতে তুরস্কের ক্ষমতায় এরদোগানের জেঁকে বসার চেষ্টা ধীরে ধীরে আরও খোলাসা হচ্ছে। পলিটিকো ম্যাগাজিনের ইউরোপ প্রতিনিধি রায়ান হিথ এক তুর্কি সূত্রের বরাত দিয়ে জানান, ‘শুক্রবারের নকল অভ্যুত্থান গণতন্ত্রের এক নকল যোদ্ধাকেই সাহায্য করবে। খুব শিগগিরই হয়তো নির্বাচন দেয়া হবে। সেখানে এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে বিপুল বিক্রমে আবারও ১০-১৫ বছরের জন্য ক্ষমতায় আসবে জাস্টিস পার্টি এবং আমরা পাবো একজন নির্বাচিত স্বৈরশাসক। শুধু তা-ই নয় কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ তুরস্কের সংবিধান থেকে ধর্মনিরেপক্ষতার ধারা হারিয়ে যাবে এবং আরও কট্টর ধর্মান্ধতা পুরো দেশকে গ্রাস করবে’।

Reneta

আরও এক টুইট বার্তায় আরেকটি সূত্রের উল্লেখ করে জানানো হয়, হয়তো শুক্রবারের বিদ্রোহটি আসল ছিল, তবে এই বিদ্রোহের পরিণতি সম্পর্কে সুনিশ্চিত ছিল ক্ষমতাসীন সরকার এবং এরদোগান। কারণ অগোছালো সেনাদের বিদ্রোহটি সরকারের পতনের জন্য যথেষ্ট ছিল না’।

আশঙ্কা ইতোমধ্যেই সত্য হতে শুরু করেছে। বিদ্রোহের ঠিক পরপরই একই মাপের পতাকা হাতে এবং এরদোগানের ছবি সম্বলিত পোস্টার হাতে রাস্তায় নেমে আসে জাস্টিস পার্টির সমর্থকরা। বিদ্রোহের অবসানের পর এসব সমর্থকদের হাতে বিদ্রোহী সেনাদের নির্যাতিত হতে দেখা যায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে। হত্যা করা হয় ১’শ ৯০ জনেরও বেশি সেনাকে। তুর্কি সুপ্রিম কোর্টের আড়াই হাজারেরও বেশি বিচারককে বরখাস্ত করা হয় এবং ১’শ ৮৮ জনকে গ্রেফতার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কতুরস্কে সেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কের সেনা অভ্যুত্থান ‘নকল বিদ্রোহ’

পরবর্তী

অার্মেনিয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে জিম্মি

পরবর্তী

অার্মেনিয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে জিম্মি

অার্মেনিয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে জিম্মি

সর্বশেষ

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT