শুধুমাত্র বিদেশেী খেলোয়াড় নয়, সকল খেলোয়াড়দের জন্যই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম।
রোববার বিসিবি’র হাইপারফরম্যান্স টিমের প্রশিক্ষণ ক্যাম্পে তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপটে এইচপি টিমের সকল সদস্যের জন্য নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
মাহবুব আনাম বলেন, আমরা মনে করি আমাদের দেশ শান্তিপূর্ণ দেশ। সরকারিভাবে যে ধরণের সিদ্ধান্ত আসছে তার ভিত্তিতে আমাদের ক্রিকেট বোর্ড সচেতন রয়েছে এবং সার্বিকভাবে সবাইকে নিরাপত্তা দিতে চাই।
রোববার থেকে শুরু হয়েছে বিসিবি’র হাইপারফরম্যান্স টিমের দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্প। এতে অংশ নিচ্ছেন ২৫ তরুণ ক্রিকেটার। পাঁচ স্থানীয় কোচসহ বিদেশী ট্রেইনারদের তত্ত্বাবধানে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ জাতীয় দলের প্রয়োজনে খেলোয়াড় প্রস্তুত রাখা এবং যোগ্য খেলোয়াড় তৈরির উদ্দেশ্যেই বিসিবি’র হাইপারফরম্যান্স টিম গঠনের সিদ্ধান্ত।







