শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়কে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে জয় বাংলা সিরিজ ১-১ এ ড্র করেছে বাংলাদেশ। শনিবার থেকে ওয়ানডে সিরিজ শুরু।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাম্বুলায় ২৫ মার্চ দু’দলের দেখা হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ এবং কলম্বোতে ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।








