বিপিএলে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস।
টস জিতেছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত খুলনার সংগ্রহ ১ ওভারে ১ উইকেটে ৪ রান।
৯ ম্যাচের ৬টিতে জিতে খুলনা টাইটান্স রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে চিটাগং রয়েছে তৃতীয় স্থানে।







