আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪

ফিলিস্তিন-ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মা ও শিশুসহ ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

ইসরায়েলের দাবি, দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ২শ’টি রকেট নিক্ষেপ করেছে গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন হামাস। এতে তাদের ২ সেনা আহত হয়েছে।

সেই রকেট নিক্ষেপের পাল্টা জবাব হিসেবে গাজায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে ইসরায়েল কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেন, তারা এ বিষয়ে কিছু জানেন না। তারা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছেন।

মিশর ও জাতিসংঘের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় দুই দেশের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়:ইসরায়েল-ফিলিস্তিন ফিলিস্তিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…