চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা করে তার নামে ভুয়া ভিডিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
ইসরায়েল-ফিলিস্তিন-ফিলিস্তিনি চিকিৎসক

ইসরায়েলি বাহিনীর গুলিতে গত সপ্তাহে গাজা সীমান্তে এক ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী চিকিৎসক নিহতের ঘটনায় একটি উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তিত ভিডিও ইন্টারনেটে ছাড়ার অভিযোগ উঠেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর বিরুদ্ধে।

রাজান আল নাজ্জার নামের ফিলিস্তিনের ওই মেডিকের (চিকিৎসক) মৃত্যুকে যৌক্তিক দেখাতে ওই ভিডিওতে দাবি করা হয়, ২১ বছর বয়সী রাজান হামাসের ‘হিউম্যান শিল্ড’ বা মানববর্ম হিসেবে কাজ করতেন।

কিন্তু নিজেদের ভালো সাজাতে গিয়ে তৈরি ভিডিও হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছে আইডিএফের জন্য। কেননা ভিডিওটি যে জনগণকে বিভ্রান্ত করার জন্য তৈরি এবং সেখানে যে রাজানের বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে ঘুরিয়ে উপস্থাপন করা হয়েছে, তা প্রায় সাথে সাথেই প্রকাশ পেয়ে যায়।

Hamas’ use of human shields must stop. pic.twitter.com/jHayih3wNq

— IDF (@IDFSpokesperson) June 7, 2018

আইডিএফ বৃহস্পতিবার তার ইংরেজি ও আরবি দুই মুখপাত্রের টুইটার অ্যাকাউন্টেই দুই ভাষায় পরিবর্তিত ভিডিওটি পোস্ট করে। ইংরেজি ভিডিওর প্রথমে দেখা যায় কিছু লেখা:

‘হামাসের মানববর্ম ব্যবহার বন্ধ করতে হবে।’

Reneta

‘হামাস যা দেখানোর চেষ্টা করছে, রাজান আল নাজ্জার সেই ক্ষমার অবতার নয়।’

আর ভিডিওটির আরবি সংস্করণ শুরু হয় রাজানের একটি ছবি দিয়ে। সেখানে ব্যাঙ্গাত্মকভাবে রাজানকে দেবদূতের প্রচলিত সাদা ডানা ও মাথার ও আলোর চাকতিসহ দেখা যায়।

এরপর দু’টি ভিডিওতেই বলা হয়, রাজান হামাসের হয়ে মানববর্ম হিসেবে কাজ করতেন। হামাসের উদ্দেশ্য পূরণের জন্য তিনি নিজের জীবন দিতে তৈরি ছিলেন।

তারপর দেখানো ফুটেজে রাজানের মতো চিকিৎসকের সাদা অ্যাপ্রন পরা এক নারীকে একটি গ্যাস ক্যানিস্টার ছুড়ে মারতে দেখা যায়। তার মুখ মুখোশ দিয়ে আংশিক ঢাকা। ভিডিওতে দাবি করা হয় এই নারীই নিহত রাজান আল নাজ্জার।

#رزان_النجار لم تكن #ملاك_الرحمة كما تحاول دعاية #حماس تسويقها فاعترافها بأنها شكلت درعًا بشريًا للمشاغبين المحرضين يثبت كيف تستسغل حماس جميع فئات المجتمع الغزاوي لصالح أهدافها وأهداف #إيران. فهل المسعفون في العالم يلقون قنابل ويشاركون في أعمال شغب ويسمون أنفسهم دروعًا بشرية؟ pic.twitter.com/kJ89kf9PN2

— افيخاي ادرعي (@AvichayAdraee) June 7, 2018

তারপর দেখানো হয় রাজানের সাক্ষাৎকারের একটি অংশ, যেখানে তিনি বলছেন, ‘আমি রাজান আল নাজ্জার। আমি লড়াইয়ের মাঠে সামনে থেকে মানববর্ম হিসেবে কাজ করি।’ তারপরই সাক্ষাৎকার কেটে লেখা ওঠে: হামাস প্যারামেডিকদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে।

অথচ সেখানে রাজানের কথার বাকি অংশটি কেটে ফেলে দেয়া হয়েছে। রাজানের পুরো কথাসহ আল মায়াদিন নিউজের সৌজন্যে আরেকটি ভিডিও কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়: আমি রাজান আল নাজ্জার। আমি লড়াইয়ের মাঠে সামনে থাকা আহতদের উদ্ধারকারী মানববর্ম হিসেবে কাজ করি।

আরটি আমেরিকার প্রতিবেদনে দেখুন রাজানের পুরো সাক্ষাৎকার:

আইডিএফের চালাকি ফাঁস হওয়ার পর এ নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টুইটারে। অনেকেই ‘আইডিএফ স্পোকসপার্সন’ অ্যাকাউন্টে প্রকাশ হওয়া ভিডিওতে অনেকে মন্তব্য করে এই ভিডিও মিথ্যে হওয়ার দাবি করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, স্বেচ্ছাসেবী চিকিৎসক, উদ্ধারকারী ও সাধারণ মানুষদের হত্যা করা বন্ধ করলেই আইডিএফের এত টাকা খরচ করে এসব প্রোপাগান্ডা ভিডিও তৈরি করতে হতো না। অনেক সময় আর ঝামেলা করা থেকেও তারা বেঁচে যেত।

You guys wouldn’t have to spend a bunch of money on propaganda if you just stopped killing medics and innocent people. Probably save a lot of time and hassle too.

— Doubting Thompson (@DoubtngThompson) June 7, 2018

এছাড়াও গ্যাস ক্যানিস্টার ছোড়ার দৃশ্যটিতে থাকা নারী যে রাজান, এটা নিশ্চিত করা যায়নি। ওই নারী রাজান হয়ে থাকলেও তিনি যে গ্যাস ক্যানিস্টার ছুড়ে মেরেছেন তা ইসরায়েল-ফিলিস্তিন সীমান্তের ধারেকাছেও নয়। সেটা একটা মাঠের মাঝে, তাও তার নিজের থেকে কয়েক হাত দূরে। সেটা কোনো বোমাও ছিল না।

তাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই উদ্দেশ্যমূলক ভিডিও তৈরি করে একজন স্বেচ্ছাসেবী প্যারামেডিককে হামাসের মানববর্ম সাজানোর চেষ্টাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন অনেকে। অনেকে আবার আইডিএফকে ‘নির্লজ্জ সন্ত্রাসী’ বলেও তিরস্কার করেছেন।

Shameless Terrorist @AvichayAdraee??posted a video of #RazanNajjar holding for a brief moment a little gas canister given to her & then threw it away one meter distance right in front of her feet!
This?#IDF baby killer/drama queen calls that a bomb⁉?https://t.co/7rMoICAoDg

— Sonia Mota (@SoniaKatiMota) June 7, 2018

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম

এপ্রিল ২৮, ২০২৬

জ্যোতি-নাহিদাদের মাইলফলকের ম্যাচে লঙ্কানদের জয়

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nআইডিএফ বৃহস্পতিবার তার ইংরেজি ও আরবি দুই মুখপাত্রের টুইটার অ্যাকাউন্টেই দুই ভাষায় পরিবর্তিত ভিডিওটি পোস্ট করে। ইংরেজি ভিডিওর প্রথমে দেখা যায় কিছু লেখা:\r\n

‘হামাসের মানববর্ম ব্যবহার বন্ধ করতে হবে।’

\r\n

‘হামাস যা দেখানোর চেষ্টা করছে, রাজান আল নাজ্জার সেই ক্ষমার অবতার নয়।’

\r\nআর ভিডিওটির আরবি সংস্করণ শুরু হয় রাজানের একটি ছবি দিয়ে। সেখানে ব্যাঙ্গাত্মকভাবে রাজানকে দেবদূতের প্রচলিত সাদা ডানা ও মাথার ও আলোর চাকতিসহ দেখা যায়।\r\n\r\nএরপর দু’টি ভিডিওতেই বলা হয়, রাজান হামাসের হয়ে মানববর্ম হিসেবে কাজ করতেন। হামাসের উদ্দেশ্য পূরণের জন্য তিনি নিজের জীবন দিতে তৈরি ছিলেন।\r\n\r\nতারপর দেখানো ফুটেজে রাজানের মতো চিকিৎসকের সাদা অ্যাপ্রন পরা এক নারীকে একটি গ্যাস ক্যানিস্টার ছুড়ে মারতে দেখা যায়। তার মুখ মুখোশ দিয়ে আংশিক ঢাকা। ভিডিওতে দাবি করা হয় এই নারীই নিহত রাজান আল নাজ্জার।\r\n
\r\n

#رزان_النجار لم تكن #ملاك_الرحمة كما تحاول دعاية #حماس تسويقها فاعترافها بأنها شكلت درعًا بشريًا للمشاغبين المحرضين يثبت كيف تستسغل حماس جميع فئات المجتمع الغزاوي لصالح أهدافها وأهداف #إيران. فهل المسعفون في العالم يلقون قنابل ويشاركون في أعمال شغب ويسمون أنفسهم دروعًا بشرية؟ pic.twitter.com/kJ89kf9PN2

\r\n— افيخاي ادرعي (@AvichayAdraee) June 7, 2018
\r\n\r\n\r\nতারপর দেখানো হয় রাজানের সাক্ষাৎকারের একটি অংশ, যেখানে তিনি বলছেন, ‘আমি রাজান আল নাজ্জার। আমি লড়াইয়ের মাঠে সামনে থেকে মানববর্ম হিসেবে কাজ করি।’ তারপরই সাক্ষাৎকার কেটে লেখা ওঠে: হামাস প্যারামেডিকদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে।\r\n\r\nঅথচ সেখানে রাজানের কথার বাকি অংশটি কেটে ফেলে দেয়া হয়েছে। রাজানের পুরো কথাসহ আল মায়াদিন নিউজের সৌজন্যে আরেকটি ভিডিও কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়: আমি রাজান আল নাজ্জার। আমি লড়াইয়ের মাঠে সামনে থাকা আহতদের উদ্ধারকারী মানববর্ম হিসেবে কাজ করি।\r\n\r\nআরটি আমেরিকার প্রতিবেদনে দেখুন রাজানের পুরো সাক্ষাৎকার:\r\n\r\n\r\n\r\nআইডিএফের চালাকি ফাঁস হওয়ার পর এ নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টুইটারে। অনেকেই ‘আইডিএফ স্পোকসপার্সন’ অ্যাকাউন্টে প্রকাশ হওয়া ভিডিওতে অনেকে মন্তব্য করে এই ভিডিও মিথ্যে হওয়ার দাবি করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, স্বেচ্ছাসেবী চিকিৎসক, উদ্ধারকারী ও সাধারণ মানুষদের হত্যা করা বন্ধ করলেই আইডিএফের এত টাকা খরচ করে এসব প্রোপাগান্ডা ভিডিও তৈরি করতে হতো না। অনেক সময় আর ঝামেলা করা থেকেও তারা বেঁচে যেত।\r\n
\r\n

You guys wouldn’t have to spend a bunch of money on propaganda if you just stopped killing medics and innocent people. Probably save a lot of time and hassle too.

\r\n— Doubting Thompson (@DoubtngThompson) June 7, 2018
\r\n\r\n\r\nএছাড়াও গ্যাস ক্যানিস্টার ছোড়ার দৃশ্যটিতে থাকা নারী যে রাজান, এটা নিশ্চিত করা যায়নি। ওই নারী রাজান হয়ে থাকলেও তিনি যে গ্যাস ক্যানিস্টার ছুড়ে মেরেছেন তা ইসরায়েল-ফিলিস্তিন সীমান্তের ধারেকাছেও নয়। সেটা একটা মাঠের মাঝে, তাও তার নিজের থেকে কয়েক হাত দূরে। সেটা কোনো বোমাও ছিল না।\r\n\r\nতাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই উদ্দেশ্যমূলক ভিডিও তৈরি করে একজন স্বেচ্ছাসেবী প্যারামেডিককে হামাসের মানববর্ম সাজানোর চেষ্টাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন অনেকে। অনেকে আবার আইডিএফকে ‘নির্লজ্জ সন্ত্রাসী’ বলেও তিরস্কার করেছেন।\r\n
\r\n

Shameless Terrorist @AvichayAdraee??posted a video of #RazanNajjar holding for a brief moment a little gas canister given to her & then threw it away one meter distance right in front of her feet!\r\nThis?#IDF baby killer/drama queen calls that a bomb⁉?https://t.co/7rMoICAoDg

\r\n— Sonia Mota (@SoniaKatiMota) June 7, 2018
\r\n","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2018/06/Palestine_Medic_Israel2_09-06-18.jpg","width":1200,"height":675},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}