চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
বাংলাদেশ
A A
ফিলিস্তিন

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার ফিলিস্তিনির আহতের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার এক লিখিত বার্তায় নিন্দা প্রকাশ করে বাংলাদেশ।

ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি বলা হয়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ প্রদানের আহ্বান জানাই যেন দ্রুতই এসব নৃশংসতার অবসান ঘটে।

Banglabid

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইংয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলমগীর হোসেনের পাঠানো বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের পদক্ষেপ নিয়েও আতঙ্কিত বাংলাদেশ। জতিসংঘের নিয়মনীতির মধ্যে থেকেই জেরুজালেমের সত্যিকারের অবস্থান নিশ্চিত করার চাপ দিতে চায় বাংলাদেশ।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বার্থে দুই রাষ্ট্র সমাধান নীতির পক্ষেই বাংলাদেশ তার অবস্থান পুন:নিশ্চিত করে বিবৃতিতে।

ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিরোধিতা এমনকি অনুরোধ সত্ত্বেও ইসরায়েলে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হয় সোমবার।   এর প্রেক্ষিতে ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটে।

Reneta

গত ৭ ডিসেম্বর নিজ দেশসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে সমালোচনার মুখেও তেল আবিবের বদলে জেরুজালেম শহরকে একপক্ষীয়ভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার পর ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বিশাল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।

সাধারণ পরিষদে জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা বাতিল করার প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি রাষ্ট্র, ভোটদান থেকে বিরত থাকে ৩৫টি রাষ্ট্র, আর বিপক্ষে ভোট দেয় মাত্র ৯টি রাষ্ট্র। গুয়াতেমালা ছিল ঐ ৯টি রাষ্ট্রের একটি।

ইসরায়েল সমগ্র জেরুজালেমকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবি স্বীকার করে না।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম, যেখানে আল-আকসা মসজিদসহ বৃহত্তম হারাম শরিফ অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালের পর থেকে তা অবৈধভাবে দখল করে রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রক্ত ঝরছে ফিলিস্তিনিদের: জাতিসংঘের ঘুম ভাঙবে কবে?

পরবর্তী

শিশুদের কুসংস্কার ও ধর্মীয় উগ্রবাদ থেকে দূরে রাখতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী
ফাইল ছবি

শিশুদের কুসংস্কার ও ধর্মীয় উগ্রবাদ থেকে দূরে রাখতে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল চাঁদ দেখা গেলে পরশু পবিত্র মাহে রমজান

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT