চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলু রোপনে মুন্সিগঞ্জ যাচ্ছে ফিরে চল মাটির টানে জুনিয়ররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
কৃষি
A A
ফিরে চল মাটির টানে জুনিয়র-শাইখ সিরাজ

ফিরে চল মাটির টানে জুনিয়র-এর ষষ্ঠ আয়োজনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা মুন্সিগঞ্জ যাচ্ছে আলুবীজ রোপন করতে। এজন্য বেছে নেয়া হয়েছে স্কুলটির পঞ্চম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে।

অনুষ্ঠানটির পরিচালক এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সঙ্গে রোববার ভোরে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে নবীন ক্ষুদে কৃষকদের এই দল। এ কর্মসূচির তিনমাস পর আবার এই শিক্ষার্থীরা যাবে তাদের রোপন করা আলু তুলে আনতে।

পুরো কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্য চ্যানেল আইয়ের কনফারেন্স রুমে একটি পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাইখ সিরাজ ফিরে চল মাটির টানে জুনিয়রদের আলু চাষ ছাড়াও অন্য বিভিন্ন কৃষি কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে ধারণা দেন।

Banglabid

পরিচিতি অনুষ্ঠানে ছেলেমেয়েদের তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা কৃষি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছে। তাই এই আয়োজন হলো নতুন প্রজন্মকে মাটির কাছাকাছি নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। শিশুদের এখন থেকেই মনের মাঝে কৃষি ও কৃষকদের নিয়ে ভাবনা জাগাতে হবে। তাদের কৃষকদের কল্যাণ নিয়ে ভাবতে হবে। কেননা কৃষকের উন্নয়ন হলেই কৃষির উন্নয়ন হবে।

শাইখ সিরাজ আরও বলেন, যে যেই বিভাগ বা বিষয় নিয়ে পড়াশোনা করুক না কেন, তাদের উচিত কৃষির প্রতি আগ্রহ তৈরি করা এবং এ নিয়ে জ্ঞান রাখা, যেন নিজ নিজ কর্মপরিসর থেকেই তারা কৃষিতে অবদান রাখতে পারে। কারণ ভবিষ্যতের কৃষি হবে ‘স্মার্ট কৃষি’; যেখানে থাকতে হবে শিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণ।ফিরে চল মাটির টানে জুনিয়র-শাইখ সিরাজ

ব্রিফিংয়ে জুনিয়রদের আলু চাষ সম্পর্কে ছোট্ট একটি তথ্যবহুল ও মজার ভিডিওচিত্র দেখানো হয়। এরপর শাইখ সিরাজ কৃষি নিয়ে ছেলেমেয়েদের বিভিন্ন আগ্রহী প্রশ্নের উত্তর দেন।

Reneta

এর আগেও ইংলিশ মিডিয়ামের কয়েকটি স্কুল থেকে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানের অধীনে ছেলেমেয়েদের কৃষিকাজে অংশ নিতে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল।

আগামীর খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে নতুন প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাদের মাটির আরও কাছে নিতে এবং কৃষির সঙ্গে পরিচিত করে নিজ হাতে কৃষিকাজ করার অভিজ্ঞতা দিতে ২০১১ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় ফিরে চল মাটির টানে। তারপর পর্যায়ক্রমে আসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র সংস্করণ।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিরে চল মাটির টানেশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে নীরবতায় আনিসুল হককে শ্রদ্ধা

পরবর্তী

মেয়র ভবনে শেষ বারের মতো আনিসুল হক

পরবর্তী
ঢাকা উত্তর-মেয়র আনিসুল হক

মেয়র ভবনে শেষ বারের মতো আনিসুল হক

ঢাকা উত্তর-মেয়র আনিসুল হক

মেয়রের বাসায় পিন পতন নীরবতা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT