চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফায় বাংলাদেশি নারী প্রতিনিধির সঙ্গে বর্ণবাদী আচরণ অগ্রহণযোগ্য

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩০ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
সম্পাদকীয়
A A

ফিফার কাউন্সিলে এশীয় ফুটবল কনফেডারেশনের নারী প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ নির্বাচিত হয়েছেন। এ খবরটি আমাদের জন্য যতোটা আনন্দের, তার চেয়েও বেশি বেদনার হচ্ছে কিরণের প্রতি এক সাংবাদিকের আচরণ। বাংলাদেশের নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর বিবিসি’র সাংবাদিক ম্যানি জাযমির দ্বারা তিনি অবমাননামূলক প্রশ্নের শিকার হয়েছেন। এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ওই সাংবাদিক কর্তৃক তাকে অসম্মানজনক বর্ণবাদী প্রচারণার শিকার হওয়ার খবরও আমরা দেখতে পেয়েছি। ফিফায় বিপুল ভোটে নির্বাচিত একজন প্রতিনিধিকে বিবিসি ওর্য়াল্ড’র মতো একটি প্রতিষ্ঠানের সাংবাদিক শুধুমাত্র বাংলাদেশের প্রতিনিধি হওয়ায় অবমাননাকর প্রশ্ন করবেন এবং পেশাগত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সেই সাংবাদিকের অবমাননামূলক প্রচারণা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই অবমাননাকর নয়, বরং বিষয়টি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্যও অবমাননাকর এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই সংস্থাটির নৈতিকতার চরম অবক্ষয় ও অপেশাদারিত্বের চূড়ান্ত উদাহরণ। এ বিষয়ে কিরণ বলেছেন, সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক তাকে প্রাসঙ্গিক বিষয় এড়িয়ে আচমকা প্রশ্ন করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নারী দল কোনটি? তিনি সেসময় বয়স ভিত্তিক ফুটবল নিয়ে আলোচনা করছিলেন। তাই তিনি প্রাথমিকভাবে ভেবেছিলেন, হয়তো তাকে বয়স ভিত্তিক ফুটবল নিয়েই প্রশ্ন করা হয়েছে। সুতরাং তিনি এ বিষয়ের উত্তর দেন। এরপর ভুল ধরিয়ে দিলে তিনি সঠিক উত্তর দেন। এরপর বিবিসি’র সাংবাদিক ম্যানি জাযমি বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক টুইট করেন। বিস্ময়ের বিষয় হলো- এই ব্যঙ্গাত্মক টুইট নিয়ে পরে আরো অনেকের নেতিবাচক আলোচনা বিবিসি ওর্য়াল্ড ফলাও করে প্রচার করে। সংবাদ সম্মেলনে উত্তরদাতাকে প্রশ্ন করার ধরাবাঁধা নিয়ম না থাকলেও নৈতিকভাবে অবশ্যই কিছু বাধ্যবাধকতা রয়েছে বলেই আমরা মনে করি। আর কোনো নির্বাচিত প্রতিনিধি পছন্দের কেউ না হলেও শুধু নির্দিষ্ট কোনো দেশের প্রতিনিধি হলে, এমন বর্ণবাদী আচরণ কোনোভাবেই বিবিসি’র মতো প্রতিষ্ঠানের আচরণ হতে পারে না। আমরা মনে করি, এই প্রতিনিধি যদি একজন ইউরোপীয় হতেন তবে ওই সাংবাদিক এমন করতে পারতেন না। আর করলেও নিজের পেশা-সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ-চৈ করার এত সাহস পেতেন না। বাংলাদেশ থেকে ফিফার কোনো কমিটিতে নির্বাচিত হওয়া প্রথম নারীর সঙ্গে এমন ন্যাক্কারজনক বর্ণবাদী ঘটনায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি একজন নির্বাচিত প্রতিনিধির বিষয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বৈষম্যমূলক বর্ণবাদী প্রচারণা চালানোর দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফিফা সহ সংশ্লিষ্টদের প্রতি আমাদের আহ্বান রইলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেলফির জন্য চড়

পরবর্তী

মাশরাফিদের ঝালিয়ে নেওয়ার ‘শেষ সুযোগ’

পরবর্তী

মাশরাফিদের ঝালিয়ে নেওয়ার ‘শেষ সুযোগ’

জিয়া অরফানেজ ট্রাস্ট

র‌্যাবের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে বাহিনীতে ফেরতের নির্দেশ

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT