চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটি পেলেও উইকেট নিয়ে ‘নাখোশ’ সৌম্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে মাথা তুলেই দাঁড়াতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ফিফটি তুলেছেন ওপেনার সৌম্য সরকার। সহজ জয় পেলেও মাঠ নিয়ে সন্তুষ্ট নন টাইগার ওপেনার।

কৃতিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে হচ্ছে এসএ গেমসের ক্রিকেট ইভেন্ট। আন্তর্জাতিক পর্যায়ে খেলা হলেও মাঠ ও উইকেট অনেকটা পাড়ার ক্রিকেট পর্যায়ের! শুক্রবার সেটি নিয়েই আক্ষেপ ঝরল ২৮ বলে ৫০ করা সৌম্যর কণ্ঠে, ‘উইকেট অনেক বাজে। এমন উইকেটে যদি বড় কোনো দলের কিংবা বোলারের সঙ্গে খেলা হয় তাহলে খেলা কঠিন হবে।’

ক্রিকেটে-পুঁচকে মালদ্বীপ ও ভুটানকে সহজে হারানোর পর ফাইনালে যেতে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ এখন বাকি নেপাল ও শ্রীলঙ্কা। কঠিন উইকেটে এ দুই দলের বিপক্ষে মাঠে নামার আগে রানরেটটা বাড়িয়ে রাখার জন্যই হাত খুলে খেলার কথা জানালেন সৌম্য।

ভুটান ও মালদ্বীপের মতো প্রতিপক্ষকে অলআউট করতে না পারার হতাশাও যোগ হয়েছে উইকেট-অনুযোগের সাথে, ‘যেহেতু দুই ম্যাচে আমরা প্রতিপক্ষকে অলআউট করতে পারিনি। এটা আমাদের জন্য অন্যরকম দিক হবে। এজন্য আমরা চেয়েছিলাম ব্যাটিংয়ে যত দ্রুত সম্ভব রান তোলা যায় যদি রানরেটের বিষয় থাকে।’

শনিবার তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। ম্যাচে বোলাররা জ্বলে উঠবে বলে বিশ্বাস টাইগারদের বাঁহাতি ওপেনারের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএ গেমস-২০১৯লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT