চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফকো’র সহ-সভাপতি হলেন বাংলাদেশের ইমরানুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কর্পোরেট ফুটবলের (ফিফকো) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমইএ’র পরিচালক ইমরানুর রহমান।

সারাবিশ্বের কর্পোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ হল ফিফকো। কানাডায় যার সদর দপ্তর। বিশ্বের ৬৫টি দেশের ১,৫০,০০০ কোম্পানির ২৫ লাখ খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ওয়ার্ল্ড কর্পোরেট ফুটবলের একমাত্র সংগঠন ফিফকো। সংস্থাটি ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপের অফিসিয়াল অর্গানাইজার।

ফিফকোর সহ-সভাপতি ও স্ট্যাটেজিক ডেভেলপমেন্টের দায়িত্ব পাওয়া ইমরানুর রহমান কর্পোরেট ফুটবলের সবচেয়ে সফল ও তারকা ফুটবলার। লায়লা গ্রুপের অধীনে বানদো’র অধিনায়কত্ব করা এ ফরোয়ার্ড ২০০ ম্যাচে ৩৮০টি গোল করেছেন। ইমরানুর একইসঙ্গে কর্পোরেট ফুটবলের একজন সফল সংগঠকও।

সহ-সভাপতি নির্বাচিত হয়ে ইমরানুর বলেছেন, ‘বানদো ফুটবল দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই, যারা আমার বড় স্বপ্ন দেখার পেছনে উৎসাহ যুগিয়েছেন।’

‘ধন্যবাদ জানাই ফিফকো-র প্রেসিডেন্ট আলবার্ট জিবলিকে, যিনি এই সম্মানজনক প্রাপ্তিতে আমার উপর বিশ্বাস রেখেছেন। আমার বিশ্বাস বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবো।’

‘আমি আমার বাবা সিদ্দিকুর রহমানের কাছে ঋণী, যিনি সবসময় ফুটবলের প্রতি আমার ভালোবাসা ও আবেগকে সমর্থন দিয়েছেন, এবং আমার মা, যার দোয়া, আমার সমস্ত সাফল্য অর্জিত হয়েছে।’ যোগ করেন ইমরানুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানুর রহমানবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT