চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিতরা: কে কাকে কখন দেবেন

মুহাম্মদ সৈয়দুল হক মুহাম্মদ সৈয়দুল হক
৭:৩০ অপরাহ্ণ ২৩, মে ২০২০
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

চাঁদ উঠলেই ঈদ। ঈদ আসলেই প্রাসঙ্গিক হিসেবে উঠে আসে সদকাতুল ফিতরের আলোচনা। সদকাতুল ফিতরকে আমরা ‘ফিতরা’ বলে জানি। রমজান ও ঈদুল ফিতরের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। নবীজি ইরশাদ করেছেন, “যতক্ষণ পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করা না-হয়, ততক্ষণ আসমান ও জমিনের মাঝখানে রোজা ঝুলন্ত অবস্থায় থাকে”। —কানজুল ওম্মাল, হাদিস: ২৪১২৪।

যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর ফিতরা ওয়াজিব। ওয়াজিব মানে আবশ্যক। অবশ্যই দিতে হবে এমন। এটির নেসাব জাকাতের নেসাবের মতো। নিত্যপ্রয়োজনীয় সম্পদ ব্যতীত সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকা। তবে এক্ষেত্রে একবছর স্থায়ী হওয়া শর্ত নয়। ঈদের দিন সুবহে সাদিকের সময় ঐ পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর ফিতরা ওয়াজিব। ফিতরার জন্য বালেগ হওয়া শর্ত নয়।

সুতরাং ঈদের দিন সকালে জন্মগ্রহণ করা শিশুর পক্ষ থেকেও তা আদায় করতে হবে। পুরুষ অভিভাবক তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করবে; তবে মায়ের দায়িত্বে থাকা নাবালেগ সন্তানদের ফিতরা দেয়া তার উপর ওয়াজিব নয়। পিতা না থাকলে সন্তানদের দায়িত্ব পিতামহ বা দাদা গ্রহণ করবে; যদি দাদা বেঁচে থাকে। বালেগ সন্তানের দায় পিতার উপর নেই, তবে আদায় করলে আদায় হয়ে যাবে। কোনো কারণে রোজা রাখতে না-পারলেও ফিতরা আদায় করতে হবে। (বাহারে শরিয়ত, রদ্দুল মুখতার, আলমগীরী প্রভৃতি।)

যাদের জাকাত দেয়া যায়, তাদের ফিতরাও দেয়া যাবে। অর্থাৎ, সকল প্রকার গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির ও হতদরিদ্রদের ফিতরা দেয়া যাবে। তবে ফিতরা উত্তোলনকারী (নিয়োজিত ব্যক্তি) এ পর্যায়ে পড়বে না। তবে সে যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয়, তাকেও ফিতরা দেয়া যাবে। (রদ্দুল মুখতার, বাহারে শরিয়ত)

ঈদের দিন সকালেই ফিতরা দেয়া সুন্নাত। আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত। তিনি বলেন, “নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য বের হবার পূর্বেই সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিতেন।” (সহিহ বুখারি: ১৫০৯)। সদকাতুল ফিতর ওয়াজিব হয় মূলত ঈদের দিন সুবহে সাদিকের পরপর। হাদিসের ভাষ্যমতে সুবহে সাদিকের পর থেকে ঈদের নামাজের আগে দেওয়াই উত্তম। তবে এ-সময়ে দেয়া সম্ভব না-হলে এর আগে বা পরেও দেয়া যাবে। (বাহারে শরীয়ত, আলমগীরী প্রভৃতি।)

ফিতরার পরিমাণ সম্পর্কেও অনেকগুলো হাদিসে বর্ণনা এসেছে। যেমন, আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত। তিনি বলেন, “নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের পরিমাণ হিসেবে এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ যব দিতে নির্দেশ দিয়েছেন। অতঃপর লোকেরা যবের সমপরিমাণ হিসেবে অর্ধ সা গম দিয়েও আদায় করতে থাকে।” (সহিহ বুখারি: ১৫০৭)।

Reneta

উল্লেখ্য যে, বর্তমান এক সা সমান প্রায় চার কেজি একশ গ্রাম। সুতরাং অর্ধ সা সমান দুই কেজি পঞ্চাশ গ্রাম। মহামারি অঞ্চলে দুর্ভিক্ষ বা খাদ্যসঙ্কট দেখা দিলে খাবার দিয়ে আদায় করাই উত্তম। তখন ঐ অঞ্চলের খাদ্যাভ্যাসে যেটি অগ্রগণ্য, খেজুর বা যবের টাকা হিসাব করে ঐ টাকায় যতটুক পরিমাণ প্রয়োজনীয় খাদ্য পাওয়া যায়, তা-ই দিতে হবে।

এছাড়া নগদ অর্থ দিয়ে আদায় করা উত্তম। এ-বছর ইসলামিক ফাউন্ডেশন সর্বোচ্চ ২২০০, সর্বনিম্ন ৭০ টাকা ধার্য করেছে। মনে রাখতে হবে ৭০ টাকাটা সর্বনিম্ন। সামর্থ অনুসারে ২২০০ টাকা পর্যন্ত দেয়া যাবে। আশা করা যায়, সামর্থবানরা সর্বোচ্চ পরিমাণকেই গ্রহণ করবে। ২২০০ টাকার বেশি কেউ দিলে ২২০০ টাকার পর অতিরিক্ত অংশটি সাধারণ দান হিসেবে গণ্য হবে।

ঈদ আসে খুশির বার্তা নিয়ে। অনুমিতভাবে করোনাভাইরাসের কারণে এ-বছর কিছুটা ভিন্ন ঈদ দেখতে পাবো আমরা। বিবেকসম্পন্ন সামর্থবান লোকেরা ইতোমধ্যে দরিদ্রদের সহায়তায় এগিয়ে এসেছে। সাদকাতুল ফিতর তথা ফিতরা আমাদের আরেকটি সুযোগ এনে দিচ্ছে তাদের পাশে দাঁড়াবার। আসুন, ইসলামের শান্তির বাণীতে উজ্জীবিত হয়ে যথাযথভাবে ফিতরা আদায় করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল ফিতররমজানসদকাতুল ফিতর
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT