ফুটবল

‘ফিক্সিং কাণ্ডে’র তদন্ত করবে বাফুফে

বাফুফে তদন্তের জন্য ফিক্সিং কাণ্ডে তদন্তকারী কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি, সাদা শার্ট ও স্যুট পরিহিত, তদন্তের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ ২০২১-২২ এ পাওয়া ফিক্সিং অভিযোগ তদন্ত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ভবনে বুধবারের সভায় সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের পাতানো খেলা শনাক্ত কমিটি।

কমিটির চেয়ারম্যান হুমায়ুন খালিদ আলোচনায় সভাপতিত্ব করেছেন। আগামী ১৩ ও ১৬ তারিখ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তদের। সুষ্ঠু তদন্তের জন্য সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতাও চেয়েছেন তিনি।

‘বিষয়টি (ফিক্সিং) খেলাধুলার স্পিরিটের পরিপন্থী। এটা ফুটবলের পবিত্রতাকে নষ্ট করছে। ফুটবলের সৌন্দর্য ধরে রাখতে এসব বিষয়ে আমরা একটুও ছাড় দিবো না। এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করেছি।’

‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সহযোগিতা পেলে বাফুফের পক্ষে তদন্ত প্রক্রিয়া চালানো সহজ হবে। আগামী ১৩ তারিখ সন্দেহভাজন ফুটবল কর্মকর্তা ও কোচদের জিজ্ঞাসাবাদ করবে বাফুফে।’

বিষয়:খালিদ ফিক্সিং বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…