চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিকশন ফ্যাক্টরি’র পথচলা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
শিল্প সাহিত্য
A A

বাংলা ভাষার প্রথম পেইড সাবস্ক্রিপশন-ভিত্তিক লিটারারি পোর্টাল ‘ফিকশন ফ্যাক্টরি’ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে যাত্রা শুরু করছে। এ উপলক্ষে এদিন মোহম্মদপুরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন উদ্যোক্তারা। 

সংবাদ সম্মেলনে ফিকশন ফ্যাক্টরির সম্পাদক ও কর্মকর্তারা পোর্টালটির লক্ষ্য ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফিকশন ফ্যাক্টরির সম্পাদক ফরিদ কবির, প্রকাশক আশিক উস সালেহীন এবং ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান উদ্যোক্তা শোয়েব সর্বনাম।

লিটারারি পোর্টাল ‘ফিকশন ফ্যাক্টরি’র সম্পাদক ফরিদ কবির বলেন, ‘ফিকশন ফ্যাক্টরি’র প্রধান লক্ষ্য নতুন পাঠক সৃষ্টি করা। এতে অনুবাদ ও মৌলিক উপন্যাস ও ছোটগল্প ছাড়াও থাকবে সাহিত্যের নানা কিছু। এ ছাড়া একদল তরুণ লেখক ও অনুবাদক সৃষ্টির লক্ষ্যেও কাজ করবে ফিকশন ফ্যাক্টরি। তিনি আরো বলেন, শিল্প ও সাহিত্য বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মধ্য দিয়ে প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের উৎসাহিত করারও পরিকল্পনা করা হয়েছে।

Banglabid

প্রতিষ্ঠানটির প্রকাশক ও অন্যতম উদ্যোক্তা আশিক উস সালেহীন বলেন, এটি একটি সাবস্ক্রাইবারভিত্তিক সাহিত্য পত্রিকা, যেখানে পেইড কিংবা ফ্রি যে কোনো ধরনের সাবস্ক্রিপশন নিয়েই গ্রাহক হওয়া যাবে। তিনি আরো বলেন, ডিসেম্বর মাস জুড়ে মাত্র ৯৯৯ টাকায় ফিকশন ফ্যাক্টরিতে এক বছরের জন্য পেইড সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা শোয়েব সর্বনাম বলেন, ‘ফিকশন ফ্যাক্টরি’র পেইড সাবস্ক্রাইবারদের জন্য প্রতি মাসে বিশ্বসাহিত্যের জনপ্রিয় সব সাহিত্যের অনুবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। এমনকি ফ্রি গ্রাহকরাও ফিকশন ফ্যাক্টরিতে পাবেন সমসাময়িক সাহিত্য দুনিয়ার প্রতিদিনকার খবরের নিয়মিত আপডেট।

www.fictionfactory.org এই ওয়েবসাইট ব্রাউজ করে ফিকশন ফ্যাক্টরিতে নিবন্ধন করা যাবে।

Reneta

পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভিসা, মাস্টারকার্ড, এমএক্স থেকে এবং বিকাশ, নগদ ও রকেট থেকেও পেমেন্ট করে এ নিবন্ধন নেয়া যাবে। ‘ফিকশন ফ্যাক্টরি’ রাইটার্স এজেন্সি হিসেবেও কাজ করে যাচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুবাদছোটগল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক প্রেমের জন্য আর কত কাঁদবে হৃতিক?: কঙ্গনার কটাক্ষ

পরবর্তী

দিল্লীতে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় জেনারেল নিয়াজী

পরবর্তী

দিল্লীতে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় জেনারেল নিয়াজী

ভাস্কর্য বিষয়ে কীসের আলোচনা, কেন আলোচনা?

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT