চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্নেস অয়েলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে হালদা নদীতে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

চট্টগ্রামের হাটহাজারী ১১মাইল এলাকায় ফার্নেস অয়েলবাহী ট্রেনের ৩টি ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে পড়ে গেছে। এ থেকে তেল ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে।

দ্রুত ওয়াগনগুলো সরিয়ে না নিলে নদীর পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।

হাটহাজারী একশ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রামের বটতলী রেল স্টেশন থেকে ফার্নেস অয়েল বহনকারী ৭টি ওয়াগনে করে তেলগুলো নেয়া হচ্ছিল। সোমবার বিকেল ৩টার দিকে হাটহাজারীর এগার মাইল এলাকায় পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি চেনখালী খালের ব্রীজের উপর লাইনচ্যুত হয় ৩টি ওয়াগন। তিনটি ওয়াগনে ২৫টন করে মোট ৭৫টন তেল মজুদ রয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত একটি ওয়াগন থেকে তেল নিঃসরণ হয়ে চেনখালী খালের সাথে মিশে হালদা নদীতে প্রবেশ করছে।

ওয়াগনগুলো যতদ্রুত সম্ভব উদ্ধার করতে না পারলে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী ও কর্ণফুলী নদী পুরোপুরি ধ্বংস হওয়াসহ পরিবেশের উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করছেন  হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া।

এদিকে তেলগুলো হালদা নদীতে যেতে না পারে সেজন্যে প্রাথমিক পর্যায়ে চেনখালী খালে বাঁধ দেয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা।

কী কারণে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওয়াগনগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ে ও ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্তরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

ট্যাগ: ট্রেন লাইনচ্যুতহালদা নদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়াক্স আগুনের সামনে কী করবে টটেনহ্যাম?

পরবর্তী

কৃষ্ণা-স্বপ্নাকে ছাড়াই ফাইনালের স্বপ্ন

পরবর্তী

কৃষ্ণা-স্বপ্নাকে ছাড়াই ফাইনালের স্বপ্ন

৩৯ তম বিশেষ বিসিএস'র চূড়ান্ত ফল প্রকাশ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT