কলম্বিয়া সরকার ও দেশটির ভয়ঙ্কর বিদ্রোহী গোষ্ঠী ফার্ক এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। এর মধ্যে দিয়ে ৫০ বছর ধরে চলা সংঘাতের অবসান হবে বলে মনে করা হচ্ছে।
শান্তি চুক্তির সর্বশেষ ধাপ হিসেবে এই চুক্তি এক সপ্তাহের মধ্যে কার্যকরের কথা।
পাঁচ দশক সময় ধরে ফার্ক বিদ্রোহীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ২ লাখ ২০ হাজারেরও বেশী মানুষ নিহত হয়।










