বিনোদন

তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে নুসরাত জেরি

তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে নুসরাত জেরি

নন্দিত নির্মাতা তৌকীর আহমেদ শুরু করেছেন তার পরিচালিত নতুন ছবি ‘ফাগুন হাওয়া’র শুটিং শুরু হয়েছে। খুলনার পাইকগাছা এলাকায় এই ছবির শুটিং চলছে গেল ১০ মার্চ থেকে। ৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ওই ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত জেরি। তিনি এই ছবিতে তৎকালীন সময়ের একজন নারী থিয়েটার কর্মীর চরিত্রে অভিনয় করছেন।

চ্যানেল আই অনলাইনকে জেরি বলেন, আজ (মঙ্গলবার)সহ মোট চারদিন শুটিং করছি আমি, আগামীকালও থাকছি। তিনি বলেন, এখানে আমার চরিত্রের গভীরতা রয়েছে। গুরুত্বপূর্ণ নারী থিয়েটার কর্মীর চরিত্রে কাজ করছি, যে আন্দোলনের সময় সবসময় বলিষ্ঠ থেকেছে।

জেরি বলেন, জীবন থেকে নেয়া ছবিটাও ভাষা আন্দোলনের ধারণা নিয়ে বানানো হয়েছিল। কিন্তু ফাগুন হাওয়া ছবিটি পুরোপুরি ভাষা আন্দোলনের গল্প নিয়ে বানানো হচ্ছে। ছবির গল্প এবং যারা যে চরিত্রে অভিনয় করছেন সবগুলোই পারফেক্ট! কাজ করে যতটুকু বুঝেছি সিনেমাপ্রেমিরা অসম্ভব ভালো একটি ছবি পেতে যাচ্ছে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ফাগুন হাওয়া ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সিয়াম, তিশা, সাজু খাদেম, রওনক আহমেদ, হাসান, সঞ্জয় গোস্বামী, তানভীর শেখ, সূচি, রানা প্রমুখ। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা। জানা গেছে, পাইকগাছায় ফাগুন হাওয়া ছবির শুটিং চলবে ২৫ মার্চ পর্যন্ত।

জেরি অভিনীত অস্তিত্ব ছবিটি মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, তিনি অভিনয় করছেন মন দেব মন নেব, বিউটি সার্কাস দুটি ছবিতেও অভিনয় করছেন। জেরির ভাষায়, মন দেব মন নেব ছবিতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছি। শিগগির এই দুটি ছবি মুক্তি পাবে।

বিষয়:তৌকীর আহমেদনুসরাত জেরিলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…