ক্রিকেট

ফাইনালে হাসল কোহলির ব্যাট, মহারাজের জোড়া উইকেট

কোহলি ব্যাট হাতে ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা। বার্বাডোজে বিরাট কোহলি দুর্দান্ত শুরু করলেও অন্য প্রান্ত থেকে ভারত হারিয়েছে দুটি উইকেট। কেশব মহারাজ ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকারের দেখা পান।

এ বাঁহাতি স্পিনার রোহিত শর্মাকে (৯) ফেরানোর এক বল পরই রিশভ পান্টকে (০) সাজঘরে পাঠান। দুই ব্যাটারই ক্যাচ দেন সুইপ করতে গিয়ে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে স্ট্রাইক নেন রোহিত। মার্কো জানসেনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টে অফফর্মে থাকা কোহলি প্রথম দুই বলেই মারেন বাউন্ডারি। তিন বাউন্ডারিতে শেষ করেন প্রথম ওভার। দলীয় সংগ্রহে জমা হয় ১৫ রান।

প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে বাউন্ডারি মারেন রোহিত। শিরোপার লড়াইয়ে স্বপ্নের মতো শুরুটা মুহুর্তে দুঃস্বপ্নে রূপ নেয়। তিন বলের ব্যবধানে হারায় দুটি উইকেট।

এ প্রতিবেদন খেলার সময় ভারতের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেট খরচায় ৩২ রান। কোহলি অপরাজিত ২১ রানে।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনাল বার্বাডোজ ভারত-সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…