চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে যেতে বাংলাদেশের ভারত পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দল হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ-ভারত উভয় দলই। সেই লক্ষ্যে বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

গ্রুপপর্বে আধিপত্য দেখিয়ে শেষ চারে উঠেছে ভারত। ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচেই জিতেছে তারা। সেই তুলনায় একটু পিছিয়ে বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জিতে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে স্বাগতিকরা।

বাংলাদেশ-ভারতের যুব দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে অবশ্য বড় ব্যবধানে জিতেছিল ভারত। বাংলাদেশের সামনে রাখা ২৬৬ রানের লক্ষ্যের সেই ম্যাচ ১৩১ রানে জেতে ভারত।

Banglabid

সেখানে ঘরের মাঠের এশিয়া কাপেও শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। প্রথম ম্যাচের শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টানা দুই ম্যাচে পাকিস্তান ও হংকংকে হারিয়ে সেমিতে ওঠে তারা।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত আহামরি কিছু করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। তিন ম্যাচের দলের মাত্র একজন ব্যাটসম্যান (শামীম হোসাইন) হাফসেঞ্চুরি করতে পেরেছেন। ভারতের বিপক্ষে তাই ব্যাটিং নিয়ে চিন্তায় থাকবে বাংলাদেশ। তবে ভারতের বিডক্ষে শামীমের সঙ্গে অন্যরাও যেন নিজেদের দায়িত্ব পালন করতে পারে সেটাই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

শামীম ছাড়া বাংলাদেশের হয়ে ছোট ছোট কিছু ইনিংস খেলেছেন প্রান্তিক নওরোজ, অধিনায়ক তৌহিদ হৃদয় এবং আকবর আলী। ভারতের বিপক্ষে এদের সবাইকেই নিজের মতো ফর্মে ফিরতে হবে। নয়তো ভারতের মতো দলের বিপক্ষে বেগ পেতে হবে।

Reneta

প্রথম তিন ম্যাচে দলকে পথ দেখিয়েছেন বোলাররাই। হংকংকে ৯১ রানের গুটিয়ে দেয়ার পর পাকিস্তানকে ২০০’র ভেতরে (১৮৭) আটকে রাখেন বাংলাদেশের বোলাররা। ভারতের বিপক্ষে স্বাগতিকদের তুরুপের তাস হতে পারেন বোলাররাই।

রিসাদ হোসাইন, শরিফুল ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরীরা মিলে বিশ্বের যেকোনো দলের ব্যাটিং লাইনআপে ধস নামানোর ক্ষমতা রাখেন। সেমিফাইনালের মতো ম্যাচে তাই ভারতও বিষয়টা মাথায় রাখবে।

প্রথম তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রিসাদ। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন উইকেট আছে। শরিফুল নিয়েছেন পাঁচ উইকেট। আর বাংলাদেশের বোলারদের মধ্যে ইকোনোমি রেট সবচেয়ে ভালো মৃত্যুঞ্জয়ের (১.৯২)। এই তিনজনের সামনে চাপেই থাকবেন ভারতীয় ব্যাটসম্যানরা।

অন্যদিকে, গ্রুপপর্বে এখনও অপরাজিত ভারত। তাদের সামনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। নেপালের বিপক্ষে ১৭২ রানের বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে দলটি। পরের দুই ম্যাচেও আধিপত্য দেখায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে ২২৭ রানের হারানোর পর আফগানিস্তানের বিপক্ষে জেতে ৫১ রানে। মিডলঅর্ডারে একটু দুর্বলতা থাকলেও ব্যাটিং শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে ভারত।

দেবদত্ত পাদিকাল ও যশসভী জয়সওয়াল মিলে প্রতিটি ম্যাচেই ভারতকে দারুণ শুরু এনে দিয়েছেন। দুজনই এখন পর্যন্ত টুর্নামেন্টের টপস্কোরার। জয়সওয়াল করেছেন ১৯৬ এবং পাদিকাল ১৫১ রান। দুজনের সঙ্গে আরও আছেন অঞ্জু রাওয়াত, আয়ুস বাদোনি এবং অধিনায়ক পবন শাহ।

ব্যাটসম্যানের মতো টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা বোলারও ভারতের। তিন ম্যাচের ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন সিদ্ধার্থ দেশাই। বাংলাদেশের বিপক্ষে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সিদ্ধার্থের সঙ্গে আছেন ছয় উইকেট নেয়া হার্শ ত্যাগী এবং তিন উইকেট পাওয়া সামির চৌধুরী।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তৌহিদ হৃদয় (অধি.), প্রান্তিক নওরোজ নাবিল, শামীম হোসাইন, আকবর আলী, রিসাদ হোসাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয় এবং রকিবুল হাসান।

ভারতের সম্ভব্য একাদশ: পবন শাহ (অধি.), অঞ্জু রাওয়াত, যশসভী জয়সওয়াল, পাভন শাহ, দেবদত্ত পাদিকাল, মোহিত জাংরা, সামির চৌধুরী, প্রভাসিমরান সিং, হার্শ ত্যাগী, সাবির খান, আয়ুস বাদোনি এবং সিদ্ধার্থ দেশাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত সেমিফাইনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প যখন ব্যাঙ!

পরবর্তী

বঙ্গবন্ধু কাপের সেমিতে বাংলাদেশ, সঙ্গী ফিলিপিন্স

পরবর্তী
ফিলিপিন্স ও লাওস ম্যাচের মুহূর্ত

বঙ্গবন্ধু কাপের সেমিতে বাংলাদেশ, সঙ্গী ফিলিপিন্স

বাংলাদেশের মানুষ নির্বাচন চায়: শেখ হাসিনা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT