চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু কাপের সেমিতে বাংলাদেশ, সঙ্গী ফিলিপিন্স

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৮:৫০ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ফিলিপিন্স ও লাওস ম্যাচের মুহূর্ত

ফিলিপিন্স ও লাওস ম্যাচের মুহূর্ত

সিলেট থেকে: শুধু ড্র হলেই চলতো। কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থকদের জয়ই উপহার দিল ফিলিপিন্স! লাওসের বিপক্ষে র‍্যাঙ্কিংয়ের ১১৪তম স্থানে থাকা দলটির ৩-১ গোলের জয়ে বাংলাদেশের জন্যও এসেছে সুখবর। এক ম্যাচ হাতে রেখেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের সেমিতে উঠে গেছে লাল-সবুজরা।

গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে বাংলাদেশ ও ফিলিপিন্স। এই গ্রুপ থেকে এ দুদলই খেলবে সেমিতে। যদিও গোল ব্যবধানে পিছিয়ে জামাল ভুঁইয়ারা। শুক্রবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ফিলিপিন্স। সেখানে দুই ম্যাচের হারে দেশে ফেরার টিকিট কেটেছে লাওস।

অথচ বুধবার লাওসের শুরুটা হয়েছিল অসাধারণই। র‍্যাঙ্কিংয়ে ৫০এর বেশি এগিয়ে থাকা ফিলিপিন্সকে শুরুতে বেশ কয়েকবার কাঁপিয়ে দেয় দলটি। ঠাণ্ডা মাথায় সেসব আক্রমণ প্রতিহত করে আস্তে আস্তে খেলার দখল নিয়ে প্রথমার্ধের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে এগিয়ে যায় ফিলিপিন্স।

ম্যাচের ৪৩ মিনিটে লাওস ডি-বক্সে ফাউলের শিকার হন জোবিন বেদিচ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পরের মিনিটে নিজেই স্পটকিক নিয়ে দলকে এগিয়ে নেন এ ফরোয়ার্ড।

যেখানে শেষ করেছিল, বিরতির পর সেখান থেকেই যেন শুরু করে ফিলিপিন্স। ৫৪ মিনিটে হিকারু মাইনঘিশির উড়িয়ে দেয়া বল হেডে জালে জড়ান ফরোয়ার্ড জাভিয়ের অগাস্টিন।

দুই গোলের ব্যবধান নিরাপদই ছিল। তখন ম্যাচের ৮২ মিনিটে অনেকটা আলসেমি করে ডি-বক্সে হাতে বল লাগিয়ে বসেন লাওস ডিফেন্ডার সৌকসান সৌখসাবাথ। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দুবার ভাবেননি। সেই পেনাল্টিকে গোলে রূপান্তর করে সেমিফাইনাল খেলতে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে যাওয়া নিশ্চিত করেন ফিলিপিন্স অধিনায়ক মিসাহাক বাহাদুরাং।

Reneta

শেষদিকের ৫ মিনিটে তেড়েফুঁড়ে খেলে সান্ত্বনার একটি গোল অবশ্য আদায় করেছে লাওস। সেটিও পেনাল্টি থেকে। চার গোলের ম্যাচে পেনাল্টি থেকেই গোল তিনটি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮বাংলাদেশ-ফিলিপিন্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT