ট্রাম্প যখন ব্যাঙ!

‘আপনি যখন টেলিভিশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত তাকেই দেখবেন। কিন্তু যখন কেউ ট্রাম্পের থুতনি ও মুখকে ব্যাঙের মতো দেখা যায় বলে জানাবে, তখন আপনারও কি তাই মনে হবে?’
মাইকেল মিচেল নামে একজন কৌতুকের ছলেই এই বুদ্ধিদীপ্ত কাজটিই করেছেন। তিনি ট্রাম্পের থুতনি ও মুখকে লেজবিহীন উভচর প্রাণি ব্যাঙের সঙ্গে তুলনা করেছেন।
এই ছবি দিয়ে মিটেল লিখেছেন, মুখে ব্যাঙের ছবি আঁকা ট্রাম্প আমাদেরকে তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা হয়েছেন প্রেসিডেন্ট ব্যাঙ। তিনি সাংবাদিকদের বলছেন, ‘আমি তাই করেছি, মুখে ব্যাঙ আকিঁয়ে অন্যরাও তা করতে পারে।’
মাইকেল মিচেলের এই কৌতুকের পর অন্যরাও তার সঙ্গে যোগ দেন। তারাও ট্রাম্পের ব্যাঙ আঁকানো মুখের অবয়ব নিয়ে মজা করতে থাকেন টুইটারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…












