চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে মুম্বাই, হেরেও সুযোগ থাকছে দিল্লির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সবার আছে আইপিএল-২০২০ এর ফাইনালে পা রেখেছে লিগপর্বে শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। অবশ্য হেরেও সুযোগ থাকছে টেবিলের দুইয়ে লিগপর্ব শেষ করা দিল্লির, তাদের দ্বিতীয় পরীক্ষা হবে এলিমিনেটরে জিতে আসা দলের বিপক্ষে।

প্রথম কোয়ালিফায়ারে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ জমায় মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানের বেশি যেতে পারেনি।

শুক্রবার এলিমিনেটরে খেলবে টেবিলের তিন ও চারের দল হায়দরাবাদ আর বেঙ্গালুরু। ৮ নভেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার। মুখোমুখি হবে দ্বিতীয় সুযোগ পাওয়া প্রথম কোয়ালিফায়ারে হারা দিল্লি ও এলিমিনেটরে জিতে আসা দলটি। শিরোপা নির্ধারণীর মঞ্চায়ন হবে ১০ নভেম্বর।

অধিনায়ক রোহিত শর্মা গোল্ডেন ডাকে ফিরলে আরেক ওপেনার কুইন্টন ডি কক ৫ চার এক ছয়ে ২৫ বলে ৪০ ও তিনে নামা সূর্যকুমার যাদব ৬ চার ২ ছক্কায় ৩৮ বলে ৫১ তুলে সামাল দেন। দুজনে ৬৪ রানের জুটি গড়েন।

চারে নামা ঈশান কিষাণকে আবার আউটই করতে পারেনি দিল্লির বোলাররা। ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫৫ করে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে হার্দিক পান্ডিয়া ঝড় তুলে দুইশ ছুঁয়ে দেন দলীয় সংগ্রহ। ৫ ছয়ে ১৪ বলে অপরাজিত ৩৭ রানের অবদান তার।

লক্ষ্যের পেছনে ছুটতে নেমে রানের খাতা খোলার আগেই ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। মাঝে মার্কাস স্টয়নিস ৪৬ বলে ৬৫ ও অক্ষর প্যাটেল ৩৩ বলে ৪২ তুলে লড়াই জিইয়ে রেখেছিলেন। কিন্তু প্রয়োজনীয় রানরেট আর সতীর্থদের মেলে ধরতে না পারার দিনে বড় হারই মিলেছে তাদের দলের।

Reneta

ম্যাচসেরা জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১ মেডেনে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ২ ওভারে ১ মেডেনে ৯ রানে ২ উইকেট গেছে ট্রেন্ট বোল্টের দখলে। যে উইকেট দুটি শুরুর তিন উইকেটর মধ্যে, পরে তার হাতে আর বলই দেননি অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০কোয়ালিফায়ারদিল্লিপ্লে-অফবেঙ্গালুরুমুম্বাইলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুক-টুইটারে ট্রাম্পের হুঙ্কার

পরবর্তী

করোনাভাইরাস: যুক্তরাজ্য-ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের চীনে প্রবেশ নিষিদ্ধ

পরবর্তী

করোনাভাইরাস: যুক্তরাজ্য-ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের চীনে প্রবেশ নিষিদ্ধ

চার অঙ্গরাজ্যের ফলাফলে নির্ধারিত হবে মার্কিন প্রেসিডেন্ট

সর্বশেষ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT