চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে বার্সার প্রতিপক্ষ জুভেন্টাস

ইলিয়াস কমল ইলিয়াস কমল
৬:৩০ অপরাহ্ণ ১৩, মে ২০১৫
স্পোর্টস
A A

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ বার্সেলোনা । ক্লাব ফুটবল ভক্তরা এল ক্লাসিকো ফাইনাল দেখার সুযোগ না পেলেও ইটালিয়ান-স্প্যানিশ ক্ল্যাসিক ফুটবল দেখার সুযোগ পাবেন ৬ জুনের বার্লিন ফাইনালে।

দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও প্রথম লেগের জয়ে একযুগ পর ফাইনাল নিশ্চিত করেছে ইটালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

জুভেন্টাসের মাঠে ২-১ গোলের পরাজয়ে পিছিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে জয় ছাড়া বিকল্প ছিলোনা রোনালদো-বেল-বেনজেমাদের। শুরু থেকে তাই আক্রমনাত্মক রিয়াল মাদ্রিদ। ৬ মিনিটে বেনজেমার ও ১১ মিনিটে বক্সের বাইরে থেকে রোনালদোর ফ্রি কিক। তবে জাল খুঁজে পায়নি কোনটিই।

Banglabid

১৪ মিনিটে পাল্টা আক্রমণ জুভেন্টাসের। আর্তুরু ভিদালের শট রুখে দেন সন্তো ক্যাসিয়াস। এরপর ১৯ মিনিটে বেনজেমার ক্রসের সাথে রোনালদোর মিস টাইমিং। ঠিক পর মুহূর্তেই ২৫ গজ দূর থেকে গ্যারেথ বেল এর দুর্দান্ত শট,তবে বুফনের হাতে পরাস্ত হয় সে চেষ্টা।

একের পর এক আক্রমণে জুভেন্টাসের রক্ষণ যখন দিশেহারা। ম্যাচের তখন ২২ মিনিট, হামেস রদ্রিগেজকে বক্সের ভেতর কিয়েলিনি ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। সুযোগ কাজে লাগান রোনালদো।গোল। এই গোলে রিয়ালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ডি স্টেফানোকে ছুয়ে ফেললেন সিআর সেভেন।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া জুভেন্টাস। ৫১ মিনিটে তেভেজের বাড়ানো বলে পগবার শট গোলপোস্ট খুঁজে না পেলেও ৫৮ মিনিটে পিরলোর ফ্রি কিক থেকে পল পগবার বাড়ানো বলে সাবেক ক্লাবের বিরুদ্ধে গোল দ্বিধা করেননি মোরাতা।

Reneta

১-১ এ সমতায় এলেও গোল ব্যবধানে এগিয়ে যায় তুরিনের ক্লাবটি। শেষ পর্যন্ত গোল ব্যবধানে ৩-২ গোলে এগিয়ে থেকেই ফাইনালে ওঠে জুভরা। ১৯৮৫ ও ১৯৯৬ সালে শিরোপা জেতা জুভেন্টাস তাদের সাত ফাইনালের শেষটি খেলেছিল ২০০৩ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউয়েফাচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত

পরবর্তী

যশোরে জনপ্রিয়তা পেয়েছে ‘বাংলামতি’

পরবর্তী

যশোরে জনপ্রিয়তা পেয়েছে ‘বাংলামতি’

সাতক্ষীরায় ভাঙন ও প্লাবন আতঙ্কে ৩০ হাজার মানুষ

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT