বাংলাদেশ

ফাঁসির ক্ষণ গণনা

ফাঁসির ক্ষণ গণনা

আজ রাতেই একাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড
কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন
কামাল। ইতোমধ্যেই ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও কারা সূত্রগুলো নিশ্চিত করেছে।

রাত পৌনে ১০টার দিকে ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছার পর সেখানে প্রবেশ করেন সিভিল সার্জন ও জেলা প্রশাসক।

এর আগে নিজামীর সঙ্গে শেষ দেখা করে আসেন তার পরিবারের ২৬ জন সদস্য।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে রাজধানী বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন রাস্তায় যান চলাচল।

বিষয়:নিজামীর ফাঁসি মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধীর বিচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…