চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁকির তালিকায় অমিতাভ-ঐশ্বরিয়াসহ ৫শ’ ভারতীয়

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১:৪৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

গত বছর ছিলো সুইস লিকস তালিকা, যেখানে জেনেভার এইচএসবিসি ব্যাংকে ১১শ’র বেশি ভারতীয় নাগরিকের গোপন অ্যাকাউন্ট থাকার তথ্য ফাঁস হয়েছিলো। আর এবার এলো পানামা পেপারস।

ওই তালিকায় ২শ’ দেশ ও টেরিটরি সব মিলিয়ে ২ লাখ ১৪ হাজার লোকের নাম রয়েছে। যার মধ্যে ভারতীয় রয়েছেন ৫শ’রও বেশি। রয়েছেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই, কেপি সিংসহ আরো অনেকে।

পৃথিবীর নানা দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা বিভিন্ন কৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদকে গোপন করে রাখছেন। পানামার মোসাক ফনসেকা নামের একটি আইনী প্রতিষ্ঠানের এমন প্রায় এক কোটি পনেরো লাখ গোপন নথি ফাঁসের পর আলোড়ন সৃষ্টি হয়েছে।

Banglabid

বিবিসি ও গার্ডিয়ানসহ বিশ্বের ১০৭টি গণমাধ্যম এবং ৭৮টি দেশ এসব তথ্য যাচাই-বাছাই করছে। ভারতের অন্যতম জাতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও রয়েছে এর মধ্যে। ইন্ডিয়ান এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক রিতু সারিনের নেতৃত্বে একটি দল গত আট মাস ধরে এ ব্যাপারে ৩৬ হাজার নথি নিয়ে অনুসন্ধান চালিয়ে আসছে।

তাদের তদন্তে নথির সঙ্গে বেরিয়ে এসেছে ২৩৪টি ভারতীয় পাসপোর্টও, যেগুলো ব্যবসা নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে মোসাক ফনসেকায় জমা ছিলো।

মোসাক ফনসেকার গোপন নথি থেকে পাওয়া তথ্যগুলো থেকে সেসব ব্যক্তিদের তালিকা করা হয়েছে, যারা কর ফাঁকি দিয়ে শিথিল আইনী ব্যবস্থায় নিজেদের আর্থিক কর্মকাণ্ড চালানোর জন্য সংস্থাটিকে টাকা দিয়ে এসেছেন। আর মোসাকও তাদের জন্য কর কম, এমন সব দেশে ভুয়া নাম বা তথ্য দিয়ে সম্পত্তি কিনতে বা ব্যবসা পরিচালনা করতে সহায়তা করেছে।

Reneta

৫শ’ ভারতীয়র মধ্যে সুপরিচিত কয়েকজনের সম্পদের তথ্য জানলেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে।

চলচ্চিত্র তারকা ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া, তার বাবা, মা ও ভাইকে অ্যামিক পার্টনার্স লিমিটেড নামের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে ২০০৫ সালে নিবন্ধন করা হয়। পরে ২০০৮ সালে কোম্পানিটি গায়েব হয়ে যাওয়ার আগে ঐশ্বরিয়ার পদ ডিরেক্টর থেকে বদলে শেয়ারহোল্ডার করা হয়।

চলচ্চিত্র তারকা অমিতাভ বচ্চন
পানামা পেপারসে অমিতাভ বচ্চনকে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কমপক্ষে ৪টি অখ্যাত শিপিং কোম্পানির ডিরেক্টর হিসেবে পাওয়া গেছে – একটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে, বাকি তিনটি বাহামায়। প্রতিষ্ঠান চারটির অনুমোদিত পুঁজির সীমা ৫ হাজার থেকে ৫০ হাজার মার্কিন ডলার হলেও এদের ব্যবসায়িক লেনদেন লাখ লাখ ডলারের হিসেব ছাড়িয়েছে।

ব্যবসায়ী সামির গেহলাউত
ভারতীয় বিজনেস জায়ান্ট ইন্ডিয়াবুলস-এর প্রতিষ্ঠাতা সামির গেহলাউত ২০১২ সালে প্রতিষ্ঠিত পারিবারিক ট্রাস্টের নাম করে কারনাল, দিল্লি, বাহামা, জার্সি এবং যুক্তরাজ্যে তিনটিরও বেশি লন্ডনি সম্পত্তির মালিক হয়েছেন। সেগুলোতে এখন আবাসিক ও হোটেল প্রকল্পের কাজ চলছে।

এছাড়াও কর ফাঁকি ও অবৈধ সম্পদধারীর তালিকায় রয়েছে ডিএলএফ রিয়েল এস্টেটের মালিক কেপি সিং ও তার পরিবারের ৯ সদস্য, অ্যাপোলো টায়ার্স, গৌতম আদানির বড় ভাই বিনোদ আদানিসহ আরো অনেকে।

শুধু চলচ্চিত্র তারকা বা ব্যবসায়ী নয়, তালিকায় রয়েছেন রাজনীতিকরাও। পশ্চিমবঙ্গের শিশির বাজোরিয়া, দিল্লির লোকসত্ত্ব পার্টির সাবেক প্রধান অনুরাগ কেজরিওয়াল, ভারতীয় কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে পিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের নাম এখানে উল্লেখযোগ্য।

তালিকায় প্রয়াত মুম্বাই গ্যাংলর্ড ইকবাল মিরচির নামও খুঁজে পেয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তকারী দল।

মোসাক ফনসেকায় ভারতের পঞ্চকুলা, দেরাদুন, ভদোদারা এবং মন্ডসৌর এলাকার এমন কিছু ঠিকানা পাওয়া গেছে যা বাস্তবে নেই। আবার কিছু তথ্য অনুসন্ধানে ঠিকানা খুঁজে পাওয়া গেলেও যার নামে ঠিকানা, সেই ব্যক্তির অস্তিত্বই পাওয়া যায়নি।

শুধু তাই নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ছাড়াও ফনসেকা তদন্তে এখন পর্যন্ত কয়েকটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ডিলসহ অজ্ঞাত কিছু চুক্তি সম্পর্কেও বিস্তারিত তথ্য মিলেছে, যার কোনো কোনোটিতে ভারত সরকারেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

উইন্ডিজ দিন দিন ক্রিকেট বিশ্বকাপের ইতালি হয়ে যাচ্ছে

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT