চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁকা এফডিসি, নেই আগের মতো শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনা প্রকোপে নির্মিতব্য সিনেমাগুলোর শুটিং বন্ধ। তাই দীর্ঘদিন ফাঁকা পড়ে আছে এফডিসি। কেউ কেউ ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন। রবিবার সকাল-দুপুরে এফডিসি ঘুরে দেখা যায়, ব্যস্ততা নেই লাইট ক্যামেরার অ্যাকশনের আলো ঝলমলে এ আঙিনায়!

ভেঙে ফেলা হয়েছে এফডিসির ঐতিহ্যবাহী তিন ও চার নাম্বার শুটিং ফ্লোর

এখানেই ছিল এফডিসির ঐতিহ্যবাহী তিন ও চার নাম্বার শুটিং ফ্লোর, যা ইতোমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। ভাঙার শেষ মুহূর্তের কাজ চলছে। এখানেই গড়ে উঠবে ১৫ তলা আধুনিক ভবন। নতুন ভবন তৈরির কাজ শুরু হতে আগামি ডিসেম্বর-জানুয়ারি মাস পর্যন্ত লেগে যেতে পারে। সরকার এফডিসির আধুনিকায়ন করার জন্য ৯৪ কাঠা জমির ওপর নতুন এ ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিন ও চার নাম্বার ফ্লোরের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে পড়ে থাকা ময়লা পরিস্কার করছেন এফডিসির পরিছন্ন কর্মীরা।

চলচ্চিত্র পরিচালক সমিতির অফিস

অন্য সময় পরিচালকদের আনাগোনায় এ জায়গা মুখরিত থাকলেও রবিবার সকাল সাড়ে ১১ টার দিকেও দেখা যায়নি কাউকে। তবে দুপুর ১২ টার পর অফিস খোলা দেখতে পাওয়া যায়।

এফডিসির সবচেয়ে আলোচিত সংগঠন শিল্পী সমিতি। চিরাচেনা ব্যস্ত থাকা শিল্পী সমিতিও ফাঁকা! 

Reneta

অমর নায়ক সালমান শাহ’র ২৪ তম মৃত্যুদিন উপলক্ষে শিল্পী সমিতির বিকেলে আয়োজন করেছে মিলাদ মাহফিলের। শিল্পী সমিতির দেয়ালে টাঙানো সেই শোক বার্তার ব্যানার।  বাংলা সিনেমা দর্শকদের কাছে অতি পরিচিত এক জায়গা। এফডিসির শুটিং মানেই এ রাস্তাটিতে বিভিন্নভাবে ব্যবহার করে পর্দায় তুলে ধরা হতো। প্রশাসনিক ভবনে যাওয়ার মূল সড়ক এটি। দুপুর ১২ টার দিকেও এমন ফাঁকা দেখা যায়।

এফডিসির আট নম্বর ফ্লোরের ছাদের কার্নিশে বসে এদিক সেদিক ছুটে যাচ্ছে দুটি বানর। কখনো পাশে থাকা আম গাছের মগ ডালে উঠছে। নিরাপত্তা কর্মী জানায়, কারওয়ান বাজারের সবজীর আড়ত থেকে বানর দুটি এসেছে। যেদিন ভিড় থাকে, সেদিন বানর দুটিকে দেখা যায় না।  এফডিসির নামকরা কড়ইতলা। যেখানে সেট বানিয়ে বিভিন্ন ছবির শুটিং করা হয়। বিশেষ করে গানের শুটিংগুলো এখানেই হয়। 

ডানে লাল রঙা বিল্ডিংটি নায়ক জসিম ফ্লোর। এখানে চলছে ‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ নামে এক মাত্র সিনেমার শুটিং। জানা গেছে, বঙ্গবন্ধুর কিশোর জীবন নিয়ে নির্মিত হচ্ছে এ সিনেমাটি। রবিবার সকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন শান্ত খান ও দিঘী। 

নায়ক মান্না ডিজিটাল স্টুডিওর সামনেও ফাঁকা। এখানে সেট নির্মাণ করে লোক সমাগম দৃশ্যগুলোর শুটিং হয়ে থাকে।

জসিম ফ্লোর থেকে বেরিয়ে হেঁটে প্রযোজক সমিতির অফিসে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত।

ছবি: নাহিয়ান ইমন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকাজী হায়াতজসিমদিঘীপরিচালক সমিতিমিয়াভাইলিড বিনোদনশান্তশিল্পী সমিতিশুটিংসালমান শাহসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT