তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামাজিক অস্থিরতা, পারিবারিক অশান্তিতে আত্মহত্যার প্রবণতা বাড়ে। তবে গণমাধ্যমের উচিত হবে আত্মহত্যার ঘটনা শুধুমাত্র নথিভুক্ত করা, ফলাও করে প্রচার আত্মহত্যার প্রবণতা উসকে দেয়।
আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ বিষয়ক পিআইবি’র কর্মশালার তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
গণমাধ্যম বিশেষজ্ঞরা গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। পিআইবি’র এ বিষয়ক কর্মশালায় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর গোলাম রহমান, পিআইবি’র মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীর এবং আত্মহত্যা প্রতিরোধে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ব্রাইটার টুমোরো’র সাধারণ সম্পাদক জয়শ্রী জামান বক্তৃতা করেন।









