চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২১
- সেমি লিড, ফরিদপুর
A A

ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

করিমপুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো. কাউছার জানান: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছে। সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকালে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মাঝকান্দিতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই নারী, এক শিশুসহ ছয়জনের মৃত্য হয়। এদের মধ্যে দু’জনের লাশ করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ও চার জনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় আহত ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। যাদের মধ্যে আরো চারজনের অবস্থা আশংকাজনক।

অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে বলে ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

নিহতদের একজন হলেন শফিকুল খানের পুত্র সাকিল খান (২২)। সে ঢাকার সরকারী তিতুমীর কলেজের বিবিএ ৩য় বর্ষের ছাত্র। অপর নিহত ও আহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Reneta

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়: রোববার ভোরে সাকিল ও তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা দেয়। তাদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে আসলে মোটরসাইকেল এর সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী মারা যায়।

আহত অপরজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদপুরমৃত্যুসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT