চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদের ব্যাটে রাজশাহীর জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফরহাদ হোসেনের ব্যাটে ভর করে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে জয় পেয়েছে রাজশাহী বিভাগ। সোমবার নিজেদের মাঠ রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

শেষ দিনে জয়ের জন্য রাজশাহীর দরকার ছিল ১২৬ রান, সিলেটের ৮ উইকেট। প্রথম সেশনেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।

প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরের এই ম্যাচে রাজশাহীকে ২১২ রান টার্গেট দেয় সিলেট বিভাগ। রোববার তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৮৬ রান তোলে রাজশাহী। জুনায়েদ সিদ্দিক ২৮ এবং ফরহাদ হোসেন ১০ রানে অপরাজিত ছিলেন।

Banglabid

সোমবার দিনের শুরু থেকেই দ্রুত রান তোলেন রাজশাহীর অপরাজিত দুই ব্যাটসম্যান। সিলেটের বোলাররা কোনো প্রতিরোধ গড়তে পারেননি। দলীয় ১৩৬ রানে জুনায়েদ সিদ্দিক হাফ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে আউট হন। ৭৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন জুনায়েদ।

চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ফরহাদ হোসেন ও মাইশিকুর রহমান। জয়ের থেকে ৯ রান দূরে থাকতে ফরহাদ সাজঘরে ফেরেন। ৯৯ বলে ৭০ রান করে আউট হন তিনি। বাকি কাজটুকু সারেন মাইশিকুর রহমান ও ফরহাদ রেজা। মাইশিকুর ৩৭ ও ফরহাদ রেজা ৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে রাজশাহী প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৯ রানে। তাতে করে প্রথম ইনিংসে ১২৮ রান করে ৪৯ রানের লিড পায় সিলেট। স্পিনার সায়েম আলম রিজভী ৩২ রানে ৬ উইকেট নিয়ে রাজশাহীকে একাই গুড়িয়ে দেন। প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি সিলেট। রাজশাহীর দাপুটে বোলিংয়ে ১৬২ রানে অলআউট হয় সফরকারীরা।

Reneta

রাজশাহী ম্যাচ জিতলেও প্রথম ইনিংসের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সিলেটের সায়েম আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT