চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন লোদী ও ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদী ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সংসদ সদস্য ও অভিনেতা আকবর পাঠান ফারুক ও অভিনেত্রী সুজাতা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হকের বড় ছেলে ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, আলী ইমাম, সুবর্ণা মুস্তাফা, প্রখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাচসাস সভাপতি আবদুর রহমান, সানাউল আরেফীন, মুকিত মজুমদার, ফরহাদুর রেজা প্রবাল, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিয়া জামান, আমিরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়ক রিয়াজ, ওমর সানীসহ চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও মঞ্চসহ মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

পুরস্কারপ্রাপ্ত প্রবীন চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদী ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে উত্তরীয়, ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য তুলে দেন মঞ্চে উপবিষ্ট চার অতিথি।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানিয়ে চ্যানেল আই অনলাইনকে লোদী বলেন, ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রাপ্তি আমার চলচ্চিত্র সাংবাদিকতার ক্যারিয়ারে অন্যতম। আমি খুব গর্ব বোধ করছি এই পুরস্কার পেয়ে। যারা আমাকে এই পুরস্কারটির জন্য মনোনীত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

Reneta

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, এ পুরস্কার আমার জন্য অনুপ্রেরণার।

পুরস্কার প্রদানের আগে উপস্থিত দর্শকের জন্য দেখানো হয় শহীদুল আলম সাচ্চুর নির্মাণে ফজলুল হকের জীবনী নির্ভর ডকুফিল্ম ‘দ্য ফ্রন্টিয়ার ম্যান’।

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হক-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার চালু করেন। প্রতি বছরই ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ বছর নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি হয়নি, তাই ১২ জানুয়ারি পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরুল ইসলামআলী ইমামওমর সানীকেকা ফেরদৌসীচিত্রনায়ক রিয়াজফরহাদুর রেজা প্রবালফরিদুর রেজা সাগরফারুকীবাচসাস সভাপতি আবদুর রহমানমুকিত মজুমদারলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসানাউল আরেফীনসামিয়া জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT