বিনোদন

পড়ে যাচ্ছিলেন শাহরুখ, বাঁচিয়েছেন কাজল!

শাহরুখ খান ও কাজল সমুদ্রের পাশে দাঁড়িয়ে, বাতাসে তাদের পোশাক উড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও কাজল সমুদ্রের পাশে দাঁড়িয়ে, বাতাসে তাদের পোশাক উড়ছে, একটি সুন্দর ও রোমান্টিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছয় বছর আগে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’। দীর্ঘদিন পরে এই জুটিকে একসঙ্গে পেয়ে ভক্তদের উৎসাহের কমতি ছিল না। ছবির গান ‘গেরুয়া’ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এই গানের পেছনে আছে এক ভয়ানক ঘটনা!

গেরুয়া গানের দৃশ্যে দেখা গেছে পাহাড়চূড়া, পাহাড়ি ঝর্ণা, রংধনু, মরুভূমি। মনোরম এই জায়গাগুলোতে শুটিং এর ঝুঁকিও ছিল অনেক। শাহরুখ-কাজলের সেই অভিজ্ঞতাগুলো নিয়ে তৈরি করা হয়েছিল ৭ মিনিট ২১ সেকেন্ডের এক ভিডিও। ভিডিওতে কাজল জানান, ভয়াবহ এক দুর্ঘটনা থেকে শাহরুখকে বাঁচিয়েছেন তিনি।

‘গেরুয়া’-এর শুটিং হয়েছে আইসল্যান্ডে। গানটির এক অংশের শুটিং চলছিল পাহাড়ি ঝর্ণার পেছনে এক গুহায়। শুটিং-এর এক মুহূর্তে শাহরুখ হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিলেন সেখান থেকে। পাশে ছিলেন কাজল। সঙ্গে সঙ্গেই শাহরুখের হাত ধরে ফেলেন তিনি। শাহরুখকে সেদিন কাজল ধরে না ফেললে বড় দুর্ঘটনা ঘটে যেত। এমনকি প্রাণও হারাতে পারতেন অভিনেতা।

শাহরুখ-কাজল জুটির পাশাপাশি বরুণ ধাওয়ান-কৃতি শ্যাননও ছিলেন ছবিতে। সেসময় ৩৯৪ কোটি রুপি আয় করে এই ছবি। -কইমই

বিষয়:কাজল দিলওয়ালে পাহাড়ি ঝর্ণা বলিউড মরুভূমি রংধনু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…