চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষের আলোতেই উজ্জ্বল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

যতই হোক প্রীতি ম্যাচ, দুই প্রতিপক্ষের নাম যখন জার্মানি আর আর্জেন্টিনা, তখন ফুটবল প্রেমীদের নজর থাকবেই সেই খেলায়। বুধবার রাতে সিনিয়াল ইদুনা পার্কে জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তাতে অবশ্য কোনো দলের সমর্থকদেরই হতাশ হতে হয়নি। আর্জেন্টিনার শেষের ঝলকে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ।

চোটের কারণে ছিটকে যাওয়া এক ঝাঁক তারকা ফুটবলার ছাড়াই প্রথমার্ধে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেয় জার্মানি। ২২ মিনিটের মধ্যেই দুইবার লিডও নিয়ে ফেলে তারা। বিরতির পর অবশ্য উল্টো চিত্র। স্বাগতিকদের চেপে ধরে আর্জেন্টিনা। লুকাস আলারিও ও লুকাস ওকাম্পোসের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসি-আগুয়েরো-ডি’ মারিয়া হীন আকাশী-নীলরা।

ম্যাচের দুই অর্ধের চিত্র ছিল দুরকম। প্রথম ৪৫ মিনিটে অদম্য ছিল জোয়াকিম লোর শিষ্যরা, পরের ৪৫ মিনিটে দুর্দান্ত নৈপুণ্য দেখায় লিওনেল স্কোলানির শিষ্যরা।

Banglabid

ম্যাচের ১৫ মিনিটে ফরোয়ার্ড সার্জে গ্যানাব্রির গোলে এগিয়ে যাওয়া জার্মানদের হয়ে ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার কাই হাভার্টস। পরের গোলটিতেও অবদান রাখেন বায়ার্ন মিউনিখের ফুটবলার গ্যানাব্রি। ৬৬ মিনিটে বদলি স্ট্রাইকার আলারিও ব্যবধান কমানোর পর ৮৫ মিনিটে আলবিসেলেস্তেদের সমতায় ফেরান আরেক বদলি অভিষিক্ত উইঙ্গার ওকাম্পোস। দ্বিতীয় গোলটির জোগানদাতা বেয়ার লেভারকুসেনের আলারিও।

এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা (৫৪ শতাংশ)। তবে আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। তারা গোল বরাবার মোট ১১টি শট নেয় যার ছয়টি ছিল গোলমুখে। বিপরীতে, আর্জেন্টিনার আট শটের তিনটি ছিল গোলমুখে। এই তিনটি শটই ছিল দ্বিতীয়ার্ধে, যা থেকে দুটি গোল পেয়ে যায় তারা।

জার্মানির নিয়মিত খেলোয়াড়দের সাতজন চোটের কারণে খেলতে পারেননি এ ম্যাচে। টনি ক্রুজ, লেরয় সানে, অ্যান্টোনিয়ো রুডিগার, টিমো ভার্নার, লিয়ন গোরেৎজকা, ম্যাথিয়াস গিন্টার ও জোনাথান টাহ- এদের কেউই ছিলেন না। ফিটনেস ঘাটতি থাকায় লো মাঠে নামাননি মার্কো রিউস ও ইলকাই গুন্দোগানকেও। তারা দুজন ছিলেন বেঞ্চে।

Reneta

অন্যদিকে, আর্জেন্টিনাও তাদের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া আতিথ্য নেয় পুরনো শত্রু জার্মানির। তিনি রয়েছেন তিন মাসের নিষেধাজ্ঞায়। স্কোলোনি স্কোয়াডে রাখেননি দুই অভিজ্ঞ সেনা সার্জিও আগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়াকেও। তাছাড়া সাউথ আমেরিকা মহাদেশের সেরা ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনাল ম্যাচের কারণে বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের কোনো ফুটবলারকেও পায়নি আর্জেন্টিনা।

অর্থাৎ, তারকাদের অনুপস্থিতিতে জার্মানির অনিয়মিত ও নতুনরা নিজেদের মেলে ধরেন এ ম্যাচে। আর আর্জেন্টিনাও তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া চাপ ঠেলে সরিয়ে ঘুরে দাঁড়িয়ে ড্র আদায় করে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজার্মানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমিই নিজেই বলিউড: শাহরুখ

পরবর্তী

আবরার হত্যাকাণ্ড: ছাত্রলীগ নেতা অমিত সাহা আটক

পরবর্তী

আবরার হত্যাকাণ্ড: ছাত্রলীগ নেতা অমিত সাহা আটক

ওয়াসাকে আরও উদ্যোগী হতে বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT