চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লুটোর কাছাকাছি নাসার মহাকাশযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

সৌরজগতের বামন-গ্রহ প্লুটোর প্রায় কাছাকাছি পৌঁছে গেছে নাসার মনুষ্যবিহীন মহাকাশযান নিউ হরাইজোনস। তবে লক্ষ্য থেকে এখনো বেশ কিছুটা দূরত্বে আছে মহাকাশযানটি। বর্তমানে প্লুটো থেকে প্রায় ৬০ লাখ মাইল দূরে অর্থাৎ পৃথিবী ও চাঁদের দূরত্বের প্রায় ২৫ গুণ দূরত্ব অতিক্রম করলেই ১৪ জুলাই নাগাদ বামন গ্রহের দেখা পাবে নাসার নিউ হরাইজোনস ।

তীব্র গতিতে মাইলের পর মাইল পাড় করছে মহাকাশযানটি। ইতোমধ্যে প্লুটোর কয়েকটি ছবিও পাঠিয়েছে নাসার এই মহাকাশযান।

কিছুটা ঘোলাটে ওই ছবিগুলো মহাকাশ বিজ্ঞানীদেরকে প্লুটো সম্পর্কে নতুন করে ভাববার এবং গ্রহ অথবা গ্রহ নয় এমন পুরানো তর্ক নতুন করে সূচনারও সুযোগ এনে দিয়েছে।

Banglabid

গ্রহের কাতার থেকে বাদ পড়লেও বামন-গ্রহ প্লুটোকে নিয়ে আগ্রহের কমতি ছিলো না মহাকাশ বিজ্ঞানীদের মাঝে। নাসার প্লুটো ফ্লাইবাই মিশনের প্রধান অ্যালান স্টার্ন জানান, বামন-গ্রহ প্লুটো এবং তার আশেপাশের বরফে ঘেরা ‘ কুইপার বেল্ট’ অঞ্চল, বরফে ঘেরা পর্বত ঘুরে আসবে নাসার নিউ হরাইজোনস। মহাকাশযানটি মনুষ্যবিহীন হলেও একেবারে অনুভুতি শুন্য বলা যাবে না একে। কারণ যাত্রা শুরুর আগে প্রয়াত মার্কিন জ্যোতির্বিদ টমবগের দেহাবশেষ ছাড়াও নিউ হরাইজোনসের সাথে মহাকাশে পাঠানো হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষের নাম সম্বলিত একটি সিডি-রম এবং কয়েকটি মুদ্রা।

২০০৬ সালে পৃথিবী থেকে উৎক্ষেপণের পর থেকে দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় সৌরজগতে অবস্থান করছে নিউ হরাইজোনস। তবে প্রথম মিশনটি ছিলো জুপিটার প্রদক্ষিণ। তা ভালোভাবেই শেষ করে নাসার এই নভোযান। এরপর ২০১৫ সালের জানুয়ারিতে শুরু হয় নিউ হরাইজনসের প্লুটো ফ্লাইবাই মিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসানিউ হরাইজোনসপ্লুটোমহাকাশযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডে দলে ফিরলেন বিজয়-মাহমুদুল্লাহ

পরবর্তী

সিজার করে সন্তানের জন্ম ঠেকাতে ব্রাজিলে নতুন আইন

পরবর্তী

সিজার করে সন্তানের জন্ম ঠেকাতে ব্রাজিলে নতুন আইন

গুজব ছড়ানো মিডিয়াকেই জিগগেশ করুন: সৈয়দ আশরাফ

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT