চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলে তৈরি ‘প্লাস্টিকখেকো’ এনজাইমে প্লাস্টিক বর্জ্যের সমাধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
পরিবেশ
A A
প্লাস্টিক বর্জ্য-এনজাইম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকরা ভুলবশত তৈরি করে ফেলেছেন এমন এক এনজাইম যা প্লাস্টিক খেয়ে ফেলতে পারে।

বিজ্ঞানীদের আশা, ভুল করে তৈরি হওয়া এই এনজাইম হতে পারে বিশ্বজুড়ে বাড়তে থাকা প্লাস্টিক দূষণের সমাধান।

সোমবার যুক্তরাষ্ট্রের পিয়ার-রিভিউড জার্নাল ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত প্রতিবেদনে এন তথ্য জানানো হয়।

Banglabid

কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এবং ইউএস এনার্জি ডিপার্টমেন্ট-এর ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির বিজ্ঞানীরা মিলে জাপানে আবিষ্কৃত একটি প্রাকৃতিক ব্যাক্টেরিয়া নিয়ে গবেষণা শুরু করেন।

ইডিওনেলা সাকাইয়েনসিস নামের ব্যাক্টেরিয়াটি বিশেষ ধরনের এক প্লাস্টিক বেশ দ্রুতগতিতে ক্ষয় করে খেয়ে ফেলে। পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি/পেট নামে পরিচিত) জাতীয় এই প্লাস্টিক প্লাস্টিক বোতল তৈরিতে ব্যাপক হারে ব্যবহৃত হয়।

জাপানি গবেষকদের ধারণা, ব্যাক্টেরিয়ার প্রজাতিটি খুব বেশিদিন আগে পৃথিবীতে আসেনি। কেননা প্লাস্টিক ১৯৪০-এর দশকের আগে আবিষ্কারই হয়নি।

প্লাস্টিক বর্জ্য-এনজাইম
পেটেজ এনজাইম
Reneta

গবেষকদের উদ্দেশ্য ছিল ইডিওনেলা সাকাইয়েনসিসের দেহে থাকা পেটেজ (PETese) নামক বিশেষ এনজাইমের গঠন বিশ্লেষণের মাধ্যমে এর কাজ বোঝা।

কিন্তু তারা পরীক্ষা করতে গিয়ে এনজাইমটিতে পরিবর্তন এনে এমন এনজাইম তৈরি করে ফেললেন যা পিইটি প্লাস্টিকের অণু ভাঙ্গার কাজ আরও অনেক ভালোভাবে করতে পারে।

বিজ্ঞানীরা প্রথমে সূর্যের চেয়েও এক হাজার কোটি গুণ উজ্জ্বল অতি উচ্চ ক্ষমতার এক্স-রে ব্যবহার করে এনজাইমটির আল্ট্রা-হাই-রেজ্যুলেশনের একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করেন।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং ব্রাজিলের ইউনিভার্সিটি অব ক্যাম্পিনাস-এর বিজ্ঞানীরা একটি কম্পিউটার মডেল তৈরি করে দেখলেন, পেটেজের গঠন অনেকটা ছত্রাক ও অন্যান্য ব্যাক্টিরিয়ায় থাকা কিউটিনেজ নামের আরেকটি এনজাইমের মতো।প্লাস্টিক বর্জ্য-এনজাইম

শুধু পেটেজের একটা অংশ কিউটিনেজের থেকে আলাদা। গবেষকরা অনুমান করলেন, ওই অংশটাই সম্ভবত মানবসৃষ্ট প্লাস্টিক ক্ষয় করার কাজে ভূমিকা রাখছে।

তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য তারা পেটেজের ওই ভিন্ন অংশটাকে মিউটেশনের মাধ্যমে আরও বেশি কিউটিনেজের মতো করার চেষ্টা করলেন। কিন্তু সেটা ভুলবশত কিউটিনেজের মতো না হয়ে আরও ভিন্ন হয়ে গেল; যার ফলে মিউট্যান্ট পেটেজ প্রাকৃতিক পেটেজের তুলনায় পিইটি বা পেট অণু ভাঙ্গার কাজে আরও বেশি সক্রিয় হয়ে উঠল।

প্রতি বছর পৃথিবী জুড়ে সাগর মহাসাগরে মোট ৮০ লাখ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য হিসেবে ফেলা হয়। এই বিষাক্ত বর্জ্য মানব স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের জন্যও খুব ক্ষতিকর।প্লাস্টিক বর্জ্য-এনজাইম

কিন্তু রিসাইক্লিংয়ের নানাবিধ চেষ্টার পরও একে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বেশিরভাগ প্লাস্টিকই খোলা পরিবেশে শত শত বছর অপরিবর্তিত থাকতে পারে।

তাই এই ক্ষতিকর বর্জ্যের পরিমাণ দিন দিন বাড়তে থাকায় আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানী ও পরিবেশবিদরা।

গবেষকরা জানিয়েছেন, তারা এখন নতুন এনজাইমটিকে আরও বেশি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন। আশা করছেন, শিগগিরই একে ব্যাপক পরিসরে উৎপাদন করা সম্ভব হবে এবং প্লাস্টিকের জৈব ধ্বংসের কাজে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লাস্টিক বর্জ্যপ্লাস্টিক রি-সাইক্লিং
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রোহিঙ্গারা কি আমাদের গলার কাঁটা হয়েই থাকবে?

পরবর্তী

অ্যালোভেরার রস পানের ৭টি বিস্ময়কর উপকারিতা

পরবর্তী

অ্যালোভেরার রস পানের ৭টি বিস্ময়কর উপকারিতা

বায়ার্ন মহারণের আগে স্বস্তিতে নেই রিয়াল

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT