চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি ‘খেলবে না’ ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

আইসিসির লভ্যাংশ বিষয়ক বিতর্ক অন্য মাত্রায় তুলে দিল ভারত। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দিয়েছে, ‘সঠিক লভ্যাংশ’ না পেলে প্রয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা হবে!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ঘোষণার শেষ সময় ২৫ এপ্রিল। অংশগ্রহণকারী ৮টি দেশের মধ্যে অনেক দেশই ইতিমধ্যে দল ঘোষণা করে দিলেও ভারত এখন পর্যন্ত প্রাথমিক দলই ঠিক করেনি।

সম্প্রতি আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, সব দেশকে সমানভাবে টাকা ভাগ করে দেয়া হবে। কিন্তু ভারত বলছে, আইসিসি তাদের দেশকে ব্যবহার করেই বেশি আয় করে। সুতরাং অন্যদের তুলনায় তাদের বেশি অর্থ প্রাপ্য। আইসিসির লভ্যাংশ বণ্টনের বিষয়টি কেমন হবে, সে সম্পর্কে একটি প্রস্তাবও দিয়েছে দেশটি। সেই প্রস্তাব পাস হলে বিশ্বক্রিকেটে ‘তিন মোড়ল’ বলে পরিচিত দেশগুলো বেশি টাকা পাবে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো ‘গরীব’ বোর্ড ক্ষতিগ্রস্ত হবে।

বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা এখনও আইসিসিকে নিশ্চিত করেনি যে দল পাঠাবো কিনা। প্রয়োজন হলে পরে দল ঘোষণা করা যাবে, কিন্তু সবকিছু নির্ভর করছে আইসিসির সভার ওপর। প্রয়োজন হলে আমরা দল পাঠাবো না।’

ভারত দল পাঠাবে কি না সেই সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করতে হবে ২৪ এপ্রিল দুবাইয়ে আইসিসির সাধারণ সভা পর্যন্ত। ওই সভায় নিজেদের লভ্যাংশ আদায়ের দাবি উত্থাপন করবেন বিসিসিআই কর্মকর্তারা। সাধারণ সভায় অংশগ্রহণ করতে দুবাইয়ে গেছেন বোর্ডটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী এবং প্রধান নির্বাহী রাহুল জোহরি। দেশ ছাড়ার আগে অমিতাভ হুমকি দিয়েছিলেন যে তাদের প্রস্তাবের বিরুদ্ধে অন্য কোন প্রস্তাব মেনে নেওয়া হবে না।

আইসিসির সভার পরপরই বিশেষ সভায় বসবেন ভারতীয় কর্মকর্তারা। চাহিদা পূরণ না হলে সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কি না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদেরকে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

জমে উঠেছে মেহেরপুর পৌর নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা

পরবর্তী

জমে উঠেছে মেহেরপুর পৌর নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা

রমেল চাকমারা ভিন্ন কোন দেশের নাগরিক নন

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT