চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করলো এফবিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হককে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

তার স্মরণে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সংগঠনটির বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সাবেক সভপতি মাহবুবর রহমান, মীর নাসির, কাজী আকরাম উদ্দিন আহমেদ, এ কে আজাদ এবং সাবেক সহ-সভাপতি ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আনিসুল হকের স্ত্রী, ভাই সাবেক সেনা প্রধান জেনারেল (অবঃ) আবু বেলাল মোহাম্মদ সফিউল হকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় ব্যবসায়ী নেতারা আনিসুল হকের বর্ণাঢ্য জীবন ও দায়িত্বশীল কর্মকান্ড গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তারা বলেন, শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের উন্নয়ন এবং দেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে আনিসুল হক প্রসংশনীয় ভূমিকা পালন করে গেছেন। এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে দেশের বেসরকারি খাতের উন্নয়নকাজে আনিসুল হকের ইতিবাচক অবদানের জন্য এফবিসিসিআই পরিবার তথা দেশের সব ব্যবসায়ি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করবে।

Reneta

আনিসুল হক ২০০৮-২০১০ মেয়াদকালে এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি ছিলেন।

গত বছরের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ মেয়র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকএফবিসিসিআইমেয়র আনিসুল হকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT