চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া সিরিজে ছিটকে গেলেন বুমরাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দলের জন্য দুঃসংবাদ। চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে তিন টেস্টে একনম্বর বোলার জাসপ্রীত বুমরাহকে পাচ্ছে না কোহলির দল। তার পরিবর্তে দলে এসেছেন উমেশ যাদব।

১২ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজের দল ঘোষণা করেছিল ভারতীয় দলের নির্বাচকরা। সিরিজ শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে, বিশাখাপত্তমে। পরের দু’টি টেস্ট যথাক্রমে পুনে ও রাঁচিতে।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়, দলের পেস বোলার জাসপ্রীত বুমরাহ’র লোয়ার ব্যাকে অল্প স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ফ্রিডম সিরিজের গান্ধী-ম্যান্ডেলা ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

Banglabid

বুমরাহর রুটিন ব়্যাডিওলজিক্যাল স্ক্রিনিংয়ে চোট ধরা পড়েছে। তাকে পুনর্বাসনে এনসিএ পাঠানো হয়েছে। ফলে বুমরাহর পরিবর্তে উমেশ যাদবকে টেস্ট সিরিজে ফিরিয়েছে জাতীয় নির্বাচক কমিটি।

বুমরাহর ছিটকে যাওয়া নিঃসন্দেহে ভারতের কাছে বড় ধাক্কা। কারণ সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১৩ উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। আর প্রায় একবছর পর টেস্ট খেলতে চলেছেন উমেশ। এই ডানহাতি পেসার শেষবার সাদা পোশাকে খেলেছিলেন গত বছর, অস্ট্রেলিয়া সফরে।

টেস্ট দল: বিরাট কোহলি (অধি.), মায়াঙ্ক আগরেওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধি.), হনুমা বিহারী, রিশভ পান্ট, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও শুভমন গিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুমরাহভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন আঙ্গিকে যমুনা ফিউচার পার্কে ‘টুয়েলভ’

পরবর্তী

মালিতে শান্তিরক্ষীরাই সন্ত্রাসীদের মূল লক্ষ্যে পরিণত হচ্ছেন

পরবর্তী

মালিতে শান্তিরক্ষীরাই সন্ত্রাসীদের মূল লক্ষ্যে পরিণত হচ্ছেন

ঘরে ঘরে ক্যাসিনো, প্রকল্পের নামে লুটপাট চলছে: মির্জা ফখরুল

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT