চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের পাত্তাই দিলেন না গেইল-পোলার্ড-রাসেলরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাত্তাই পায়নি সাউথ আফ্রিকা। টেম্বা বাভুমার দলের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করেছে কাইরেন পোলার্ডের দল।

সেন্ট জর্জে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। লক্ষ্য তাড়ায় নেমে ৩০ বল আর ৮ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে ক্যারিবীয়রা।

সাউথ আফ্রিকাকে দেড়শ পার করে নেন রসি ফন ডার ডুসেন, অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে। ৪ চার ও ২ ছয়ে ৩৮ বলে সাজানো বাগান তার।

বাকিদের মধ্যে ২ চার ও এক ছয়ে রেজা হেনড্রিকসের ১৭, ২টি করে চার-ছক্কায় কুইন্টন ডি ককের ৩৭, ৩ চারে বাভুমার ২২ রান বলার মতো।

ফ্যাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল।

জবাব দিনে নেমে ৪২ বলে ৮৫ রানের ওপেনিং জুটি আনেন আন্দ্রে ফ্লেচার ও এভিন লুইস। ৩ চার ও ২ ছয়ে ১৯ বলে ৩০ করে ফেরেন ফ্লেচার।

Reneta

লুইস তুলে নেন ফিফটি, ফেরেন ৭১ করে। ৪ চার ও ৭ ছক্কায় ৩৫ বলের তাণ্ডব চালিয়েছেন যতক্ষণ ক্রিজে ছিলেন।

উদ্বোধনী দুজনে ফিরলে তিনে নামা ক্রিস গেইল এক চার ও ৩ ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩২, তার সমান চার-ছক্কায় ১২ বলে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে ম্যাচের ইতি টেনে আসেন রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলডি ককডুসেনপোলার্ডবাভুমারাসেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণের চাপে সোনা লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড, আটক মসজিদের মোয়াজ্জিন

জুন ৩০, ২০২৬

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ আজ

জুন ৩০, ২০২৬

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT