ক্রিকেট

প্রোটিয়াদের দুইশর মধ্যে আটকালেন সালমারা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী ইমার্জিং দলকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে সাউথ আফ্রিকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছে প্রোটিয়া মেয়েরা।

সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশও প্রথম ম্যাচে করেছিল ১৯৬ রান।

এন্ড্রি স্টেইন ছুটছিলেন সেঞ্চুরির দিকে, সাউথ আফ্রিকার ইমার্জিং মেয়েরা হাঁটছিল লড়াকু পুঁজির দিকে। নিজের দশম ওভারে বোলিংয়ে এসে ৮০ রান করা এন্ড্রিকে এলবিডব্লিউ করে অতিথিদের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটান সালমা খাতুন।

আগের ম্যাচের মতো সাউথ আফ্রিকা এদিনও শুরুটা পেয়েছিল দারুণ। স্টেইন ও রবি শার্লি ওপেনিং জুটিতে যোগ করেন ৫৭ রান। রিতু মনির বলে উইকেটরক্ষক শামীমা সুলতানার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন শার্লি।

পরে দ্রুত আরও দুই উইকেট হারায় সাউথ আফ্রিকা। ৬৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা।

স্টেইন ও আনেক বোষ চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন। স্টেইন আউট হওয়ার পরের ওভারেই আনেক সাজঘরে ফেরায় প্রত্যাশিত পুঁজি পায়নি প্রোটিয়ারা।

প্রোটিয়া ওপেনার স্টেইন ৩৯তম ওভার পর্যন্ত ব্যাটিং করে ১১৮ বলে সাতটি চারে খেলেন ৮০ রানের ইনিংস। আনেকে বোষ করেন ৪২ রান। ৫৮ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা।

রিতু মনি ও নাহিদা আক্তার নেন তিনটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন সালমা।

বিষয়:বাংলাদেশ নারী ইমার্জিং দল রুমানা সালমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…