চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম নয়, ১৬ বছরের অবিচ্ছিন্ন বন্ধুত্ব তাদের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বলিউডের অন্যতম আলোচিত জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিভিন্ন সময়েই এই জুটি তাদের প্রেমের কারণে সংবাদের শিরোনামে এসেছেন। যদিও মাঝে কিছুদিন তাদের প্রেমের সম্পর্কে খানিক ভাটা পড়েছিল। কিন্তু সম্প্রতি আবারও উঠছে তাদের প্রেমের গুঞ্জন।

সেই প্রেমের গুঞ্জন নিয়েই এবার মুখ খুললেন ক্যাটরিনা। তবে প্রেম নিয়ে ইতিবাচক কিছু বলেননি বরং সালমানকে নিজের ভাল বন্ধু হিসেবে দাবি করেছেন তিনি। ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাতকারে ক্যাটরিনা জানান যে, সালমান ও তার বন্ধুত্ব প্রায় ১৬ বছরের।

সালমানকে নিয়ে ক্যাটরিনা বলেন, সালমান অত্যন্ত ভাল একজন মানুষ এবং যে কোন প্রয়োজনেই তাকে কাছে পাওয়া যায়। বন্ধুত্ব ছাড়া বর্তমানে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানান ক্যাটরিনা।

বিভিন্ন সময়ে সালমান এবং ক্যাটরিনা একসাথে বেশকিছু কাজ করেছেন। যেগুলো বক্স অফিসে সুপার হিটের তকমা পেয়েছে! ছবিগুলোর মধ্যে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, পার্টনার উল্লেখযোগ্য।

চলতি বছরেও মুক্তি পেয়েছে এই জুটি অভিনীত ছবি ‘ভারত’। যা বক্স অফিসে চলতি বছরে সর্বোচ্চ আয় করা ছবিগুলোর একটি।

বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত তার পরবর্তী ছবি ‘সূর্যবংশী’র শুটিং নিয়ে। ছবিতে তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। অপরদিকে সালমান ব্যস্ত তার ‘দাবাং’ ফ্র্যাঞ্জাইজের ছবি ‘দাবাং ৪’ এর শুটিং নিয়ে। ছবিটি মুক্তি পাবে ২০২০ এর ঈদে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এক থা টাইগারক্যাটরিনাটাইগার জিন্দা হ্যায়বলিউডসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT