প্রেমিককে নিয়ে বিশ্বভ্রমণ!

সেলেনা গোমেজ ও দ্য উইকেন্ড
বাঁধনটা যেন কিছুতেই ছিড়ছে না সেলেনা গোমেজ আর দ্য উইকেন্ডের। মাস দুয়েক হল লোক সম্মুখেই চুকিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। সেই সাথে নতুন প্রেমিককে নিয়ে যেন এক রকম বিশ্বভ্রমণে মজেছেন এই পপ তারকা। আজ ব্রাজিল তো কাল কলাম্বিয়া। সবখানেই দু’জনের দেখা মিলছে একসঙ্গেই। রোববার রাতে এই জুটিকে সর্বশেষ দেখা যায় ব্রাজিলের সাও পাওলো শহরের এক বিমানবন্দরে। সেখানে একটি উৎসবে পারর্ফম করবেন দ্য উইকেন্ড।
দুই দিন আগে সেলেনা উড়াল দিয়েছিলেন কলাম্বিয়ার একটা কনসার্টে। সেখানেও সাথে দ্য উইকেন্ড। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত টু শব্দও করেনি এই জুটির কেউই। কিন্তু একের পর এক ইন্সটাগ্রামে নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করেই যাচ্ছেন তারা। ছবিই বলে দিচ্ছে তাদের সম্পর্কের গভীর বার্তা। ছবি যে অনেক কথা বলে! ই-অনলাইন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






