চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এই সিনেমাগুলো কতো আয় করতো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে সিনেমাহলগুলো বন্ধ থাকায় একাধিক প্রতীক্ষিত ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ছবিগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে কিনা, ব্যবসা করতে পেরেছে কিনা তা সহজেই বোঝা যায় না। তবে ছবিগুলো যদি ওটিটিতে না মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেত, তাহলে কতো আয় করতো? এমনটা জানার কৌতুহলী লোকেরও অভাব নেই।

লকডাউনে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর দর্শক প্রতিক্রিয়া, সমালোচকদের দৃষ্টিভঙ্গি বিচার করে বলিউড হাঙ্গামা অনুমান নির্ভর বক্স অফিসের খতিয়ান জানিয়েছে দিল বেচারা, গুলাবো সিতাবো, গুঞ্জন সাক্সেনা এবং শকুন্তলা দেবীর মতো সিনেমাগুলোর। ওটিটিতে মুক্তি না পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেলে ছবিগুলো কেমন আয় করতো?

দিল বেচারা: সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। এই ছবিকে ঘিরে ভক্তদের আবেগ জড়িয়ে ছিল। ছবিটি আলোচিত হলেও বক্স অফিসে ছবিটি আয় কতে পারতো বড়জোর ১২ থেকে ১৫ কোটি রুপি। অর্থাৎ ছবিটি ফ্লপ হতো।

লুটকেস: কুনাল খেমু, রণবীর সোরে এবং বিজয় রাজ অভিনীত এই ছবি বক্স অফিসে আয় করতো বড়জোর মাত্র ৪ থেকে ৬ কোটি রুপি। এই ছবিটিও হতো ফ্লপ।

গুলাবো সিতাবো: অমিতাভ বচ্চনের সিনেমা। সুজিত সিরকারের ‘ভিকি ডোনার’, ‘পিকু’ সফলতা পেয়েছিল। তাই ‘গুলাবো সিতাবো’ নিয়েও সবাই আশাবাদী ছিলেন। তার ওপর ছবিতে আছেন অমিতাভ বচ্চন। তারপরেও এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে ফ্লপ হতে পারতো বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। ছবিটির বক্স অফিস আয় হতো ২৫ থেকে ৩০ কোটি রুপি!

শকুন্তলা দেবী: বিদ্যা বালানের অসাধারণ অভিনয়ও এই ছবির ভাগ্য বদলাতে পারেনি। ওটিটিতে মুক্তির পর খুব একটা দর্শকপ্রিয়তা পায়নি। প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি ফ্লপের কাতারে নাম উঠতো। আয় করতো বড়জোর ২৫ থেকে ৩০ কোটি রুপি।

গুঞ্জন সাক্সেনা- দ্য কারগিল গার্ল: ওটিটিতে চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘গুঞ্জন সাক্সেনা’। ছবিটি মুক্তির পর প্রশংসা পায় দর্শক ও সমালোচকদেরও। ট্রেড অ্যানালিস্টদের মতে, এই ছবিটি যদি প্রেক্ষাগৃহে মুক্তি পেত তবে আয় করতো ৫৫ থেকে ৬০ কোটি রুপি।

খুদা হাফিজ: অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি দর্শকপ্রিয়তা পায়নি ওটিটিতে। ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করে ফ্লপের কাতারে নাম লেখাতো বলে মত বিশ্লেষকদের! -বলিউড হাঙ্গামা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটি প্ল্যাটফর্মখুদা হাফিজদিল বেচারালিড বিনোদনলুটকেসশকুন্তলা দেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT