চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বলিউড ইন্ডাস্ট্রিতে গুজবের অন্ত নেই। বলা হয়, বাতাসের চেয়ে সেখানে গুজবের গতি বেশী! দ্রুত ছড়িয়ে যায়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বলিউড বাদশার প্রেমের খবরটিও এক সময় খুব ছড়িয়েছিলো। সেসময় বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার এই বিষয়ে সরাসরি কথা বললেন শাহরুখ খান।

১ ডিসেম্বর আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর বিয়ের পর পরই প্রিয়াঙ্কর সঙ্গে ‘গুজবে অ্যাফেয়ার’ নিয়ে মুখ খুললেন শাহরুখ।

প্রিয়াঙ্কার সঙ্গে আসলেই কোনো সম্পর্ক ছিলো কিনা সম্প্রতি জানতে চাওয়া হয় শাহরুখের কাছে। হয়তো প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যাওয়ায় বিষয়টি এবার আর এড়ালেন না শাহরুখ। সোজা সাপ্টা উত্তর দিলেন, হ্যাঁ, প্রিয়াঙ্কার সাথে আমার সম্পর্ক ছিলো। কিন্তু সেটা খুব জোরালো বন্ধুত্বের। শুটিং করতে করতে আমরা বেশ কিছু সুন্দর মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। প্রিয়াঙ্কা আমার খুব কাছের বন্ধু আর সারাজীবনই তাই থাকবে।

তবে প্রেমের সম্পর্ক নিয়ে বাজারে যে গুঞ্জন উঠেছিলো সে প্রসঙ্গও এড়ালেন না শাহরুখ। জানালেন, যখন প্রিয়াঙ্কার সঙ্গে ‘অ্যাফেয়ার’ আছে বলে গুঞ্জন রটিয়ে গেল তখন থেকে প্রিয়াঙ্কা ও তার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। আর সেটা করেছিলেন শাহরুখ নিজেই। বিতর্ক এড়াতে একসঙ্গে কাজ পর্যন্ত ছেড়েছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা।
শাহরুখের মতে, ওই গুঞ্জনটা বন্ধুত্বের সুন্দর সম্পর্কটাও নষ্ট করে দিচ্ছিলো।

শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে এমনিতেই একসঙ্গে খুব বেশী কাজ করতে দেখা যায়নি। এই জুটিকে সর্বশেষ ‘ডন-২’-এ কাজ করতে দেখা গেছে। তাও সেই ২০১১ সালে।

ট্যাগ: নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিয়ন্ত্রণে থাকল পাকিস্তানই

পরবর্তী

এক ম্যাচ হাতে রেখেই সেরা আটে আবাহনী

পরবর্তী

এক ম্যাচ হাতে রেখেই সেরা আটে আবাহনী

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আইপিডিসি উদ্যোক্তা সামিট

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT