বিনোদন

প্রিয়াঙ্কার মা হওয়ার খবরে তারাও আনন্দিত

বাংলাদেশের বিভিন্ন অভিনেত্রী ও মডেলদের ছবি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় অভিনেত্রী ও মডেলদের ছবি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও পোজ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন বলিউডের শীর্ষ তারকা প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন সুখবরটি!

আর এই খবরটি প্রকাশ্যে আসতেই এই জুটির সহকর্মী ও ভক্ত অনুরাগীদের তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যাচ্ছে যেনো! সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তারকারা অভিনন্দন জানাচ্ছেন তাদের।

যেই তালিকায় রয়েছে লারা দত্ত, পূজা হেগড়ে, নেহা ধুপিয়া, আলিয়া ভাট, ভিকি কৌশল সহ আরও অনেকে।

হুমা কুরেশি লিখেছেন, দারুণ খবর। দু’জনকে অনেক অভিনন্দন। দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে লিখেছেন, অনেক ভালোবাসা আর উজ্জ্বল মুহূর্ত পাঠালাম। খুব সুন্দর হোক সব কিছু।

এশা গুপ্তা ভালোবাসা জানিয়েছেন। পাশাপাশি একই রকমভাবে অনুভূতির কথা জানিয়েছেন প্রিয়াঙ্কার পুরনো বন্ধু লারা দত্ত ও।

মিনি মাথুর লিখেছেন, খবরটা শুনে দারুণ লাগছে। প্রিয়াঙ্কা এবং নিককে অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়াও নেহা ধুপিয়া লিখেছেন, এখন পর্যন্ত পাওয়া সেরা খবর। পাশাপাশি প্রজ্ঞা কাপুরও লিখেছেন, এমন ভালো খবর বহু দিন পরে শুনলাম।

এদিকে ডেইলি মেইলের সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে প্রিয়াঙ্কা-নিকের সন্তান। ফলে বেশ কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে নবজাতককে।

শোনা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে।

বিষয়:আলিয়া ভাট কন্যাসন্তান নিক জোনাস নেহা ধুপিয়া পূজা হেগড়ে প্রিয়াঙ্কা চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…