বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া তার ভাগ্নির সঙ্গে একটি ছবি তুলে ভক্তদের সঙ্গে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ছবিতে দুজনের চোখেই সানগ্লাস, দুজনেই ছবি তোলার পোজ দিচ্ছেন, দুজনের পড়নেই সাদা পোশাক। যেমন প্রিয়াংকা ঠিক তেমনই প্রিয়াংকার ভাগ্নি।
বলিউড এবং হলিউডের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত প্রিয়াংকা। কিন্তু এত ব্যস্ততার মাঝেও ছুটির দিনগুলো বরাদ্ধ থাকে পরিবারের জন্য। এই সপ্তাহের ছুটির দিনগুলো প্রিয়াংকা কাটিয়েছেন তার আদুরে ভাগ্নি কৃষ্ণার সঙ্গে। ভাগ্নিকে কোলে নিয়ে তোলা সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘মাসীর মেয়ে।’ ছবিতে প্রিয়াঙ্কা পড়ে আছেন সাদা রঙের নেট ড্রেস। সাথে গাড় নীল রঙের ফ্লোরাল জ্যাকেটও পড়েছেন। আর প্রিয়াঙ্কার ভাগ্নি পড়েছে সাদা পোশাকে ছোট ছোট লাল ফুলের জামা।
প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন তার দ্বিতীয় হলিউড ছবি ‘ইজন্ট ইট রোমান্টিক’ ছবির শুটিং নিয়ে। ছবিতে প্রিয়াংকার সঙ্গে অভিনয় করছেন রেবেল উইলসন, অ্যাডাম ডিভাইন এবং লিয়াম হেমসওয়ার্থ। ডেকান ক্রনিকল।








