চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগের দলবদলে এক নজর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন হয়েছে। শনিবার নাম লেখানোর শেষ দিনে দল নিশ্চিত করেছেন ৫৯ ক্রিকেটার। শুক্রবার প্রথম দিনে দল নিশ্চিত করেন ৮৭ ক্রিকেটার। দুই দিনে ১২টি ক্লাবে নাম লিখিয়েছেন ১৪৬ ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরে দলবদলে অংশ নেবেন। তারা মৌখিকভাবে দল নিশ্চিত করেছেন। আগামী ৭ এপ্রিল মাঠে গড়াবে ২০১৬-১৭ মৌসুমের লিগ।

এবারও শক্তিশালী দল গড়েছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। পুলের ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে তারা। বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পাওয়া সানজামুল ইসলাম, দলে ফেরা শুভাগত হোম আছেন দলটিতে। বিপিএল ও বিসিএলে দুর্দান্ত বোলিং করা আবু জায়েদ রাহি, প্রিমিয়ার লিগের গত আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ মিঠুন এবার আবাহনীর ডেরায়। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান, সহ-অধিনায়ক আফিফ হোসেন, অনূর্ধ্ব-১৯ পেরিয়ে আসা মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররাও আছেন এই দলে।

কাগজে-কলমে শক্তিশালী দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জও। বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়েছে দলটি। পুলের আরেক ক্রিকেটার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম একই দলে। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ আছেন। তরুণদের মধ্যে আছেন হাসানুজ্জাম ও পিনাক ঘোষ।

Banglabid

পুলের তিন ক্রিকেটার ইমরুল কায়েস, তানবীর হায়দার ও নুরুল হাসান সোহানকে রেখে দল গুছিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আছেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক, রাজিন সালেহ, শাহাদাত হোসেন রাজিব, নাজমুল হোসেন, জিয়াউর রহমানরা।

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান পুলের তিন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়কে নিয়েছে। দলটিতে আছেন জুবায়ের হোসেন লিখন, ইবাদত হোসেন, রকিবুল হাসান, অভিষেক মিত্র, সাজেদুল ইসলাম, রনি তালুকদার, শামসুর রহমান শুভ।

গাজী গ্রুপ ক্রিকেটার্সে পুলের ক্রিকেটার মুমিনুল হক ও শফিউল ইসলাম। দলটিতে আছেন নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, জহুরুল ইসলাম অমি, সোহরাওয়ার্দী শুভ, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি।

Reneta

পুলের তিন ক্রিকেটার সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেনকে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিতে নাম লিখিয়েছেন সালমান হোসেন, জাকির হোসেন, মো. আরিফুল হক, মো. আল আমিন, আসিফ আহমদ রাতুল।

এবার শক্তিশালী দল গড়তে পারেনি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শেখ জামাল ছেড়ে দোলেশ্বরে গেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ক্লাবটিতে সানি ছাড়া বড় নাম বলতে শাহরিয়ার নাফীস, মার্শাল আইয়ুব ও আব্দুল মজিদ। পুলের কোন ক্রিকেটারও নেই এই দলে।

কলাবাগান ক্রীড়া চক্রে খেলবেন অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, নাবিল সামাদ ও মুক্তার আলী। তারপরও তরুণ ক্রিকেটারদের আধিক্যই বেশি দলটিতে। তরুণদের মধ্যে চেনা নাম সনজিত শাহা দ্বীপ, জয়রাজ শেখ ইমন, সালেহ আহমেদ শাওন গাজী, আলী আহম্মদ মানিক।

পুলের একজন ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে আসা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। পুলের মোশাররফ হোসেন রুবেল গেছেন দলটিতে। এছাড়া আছেন নাফিস ইকবাল, রবিউল ইসলাম রবি, ডলার মাহমুদ, নাজমুস সাদাত, নাজিমউদ্দিন।

জুনায়েদ সিদ্দিকী, ধীমান ঘোষ, অলক কপালি, তাপস ঘোষ খেলবেন ব্রাদার্স ইউনিয়নে। গত বছর শক্তিশালী দল গড়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে এবার নেই বড় কোনো নাম। প্রিমিয়ার লিগে ওঠা পারটেক্স স্পোর্টিং ক্লাব গড়েছে সাদামাটা দল। পরিচিত নাম বলতে জুপিটার ঘোষ।

পুলের ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে সেভাবে পাওয়া যাবে না ঢাকা লিগে। একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হওয়ায় এই বিপত্তি। আইপিএলের মাঝে তাদের দুই-একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলাতে চাইলে ঢালতে হবে প্রচুর অর্থ। এই দুই ক্রিকেটারকে এখনো নিশ্চিত করেনি কোন দল। গত বছর আবাহনীতে খেলেছিলেন সাকিব। আইপিএল থেকে চোট নিয়ে দেশে ফেরা মোস্তাফিজের খেলা হয়নি গত মৌসুম। এখনও দল নিশ্চিত করেননি তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজ শেষে দেশে ফিরে সিদ্ধান্ত জানাবেন এই পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগদলবদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন বছর পর চলচ্চিত্রে নিপুণ

পরবর্তী

২৭ বছর পর নতুন মুখের সন্ধানে এফডিসি

পরবর্তী

২৭ বছর পর নতুন মুখের সন্ধানে এফডিসি

দুই কীর্তিমানকে নিয়ে কণ্ঠশীলনের আয়োজন ‘বন্ধু রহো রহো সাথে’

গান, আবৃত্তি ও বাচনে দুই কীর্তিমানকে স্মরণ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT